বাংলাকে জাতিসংঘের ভাষা করার উদ্যোগে শামিল হোন, মাতৃভাষা ইনস্টিটিউটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার | ২২ ফেব্রুয়ারি ২০১২ | ১০ ফাল্গুন ১৪১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার উদ্যোগ ও প্রচেষ্টায় শামিল হতে বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত বাঙালিদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ব্যাপারে বিশ্বজনমত গড়ে তুলতে বিশ্বের প্রত্যেক বাঙালির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার লক্ষ্যে আমি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রস্তাব উত্থাপন করেছি। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে অমর একুশে ২০১২ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
একুশের চেতনা বিরোধীরা স্বাধীনতার শত্রু, একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদায় প্রতিষ্ঠার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ৮ ফাল্গুন ১৪১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশের চেতনা সমুন্নত রাখতে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যারা ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধে চার নীতি অস্বীকার করে তারা স্বাধীনতার শত্রু । প্রধানমন্ত্রী আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে 'একুশে পদক ২০১২' প্রদান অনুষ্ঠানে ভাষণকালে এ আহ্বান জানিয়ে আরো বলেন, অমর একুশ ও স্বাধীনতার শত্রুদের মোকাবেলা করতে নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে। এজন্য বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা সমাজের প্রতিটি ক্ষেত্রে ও স্তরে পৌঁছে দিতে হবে।
আওয়ামী লীগের নানা কর্মসূচী গ্রহণ
সোমবার | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ৮ ফাল্গুন ১৪১৮
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মায়ের ভাষার অধিকার, মাতৃভাষার প্রতিষ্ঠা সংগ্রাম ছিল ঔপনিবেশিক প্রভূত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ-জাতীয় চেতনার প্রথম উন্মেষ। আর সেই চেতনাই জাতিকে দিয়েছে আত্মপরিচয়; উদ্বুদ্ধ করেছে অন্যায়-নিপীড়ন ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামে সর্বস্ব-পণ করতে। এদিন বাঙালির আত্মচেতনার; অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তার ঐক্যবদ্ধ, ত্যাগদীপ্ত সংগ্রামের দিন। জাতি হিসেবে তার আত্মপ্রতিষ্ঠার, আত্মবিকাশের ও আত্মবিশ্লেষণের দিন।
মহাজোট সরকারের তিন বছর : শিক্ষাক্ষেত্রে সাফল্য ও অর্জন শীর্ষক সেমিনার আগামী ২৩ ফেব্রুয়ারি
সোমবার | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ৮ ফাল্গুন ১৪১৮
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর অতিক্রান্ত হয়েছে। সরকারের বিগত তিন বছরের সাফল্য, অর্জন ও চ্যালেঞ্জসমূহের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটি সেমিনারের আয়োজন করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ২০১২ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিরডাপ মিলনায়তনে মহাজোট সরকারের তিন বছর : শিক্ষাক্ষেত্রে সাফল্য ও অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে, কাউকে তা হরণ করতে দেয়া হবে না: শেখ হাসিনা
সোমবার | ২০ ফেব্রুয়ারি ২০১২ | ৮ ফাল্গুন ১৪১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নিরলস সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতে তার দল কাউকে এই অধিকার হরণ করতে এবং জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। শেখ হাসিনা বিএনপি চেয়ারপার্সনের প্রতি প্রতিবন্ধী অথবা অন্য কারো জন্য অমর্যাদাকর বাজে ও অশালীন ভাষা ব্যবহার বন্ধ করা এবং ভবিষ্যতে এ ধরনের কথা বলার আগে তার নিজের চেহারার দিকে একবার তাকানোর আহ্বান জানান। তিনি রবিবার তার সরকারি বাসভবন গণভবনে পঞ্চগড় জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে একথা বলেন।














