Elektronik Sigara চার নেতা হত্যাকারীর বিচার এ বছরই শুরু হবে : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

চার নেতা হত্যাকারীর বিচার এ বছরই শুরু হবে : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ

৪ নভেম্বর ২০১১ | ২০ কার্তিক ১৪১৮

বনানী কবরস্থানে শহীদদের কবরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বহু প্রতীক্ষিত জাতীয় চার নেতা হত্যার বিচার এ বছরই শুরু হবে। ইতিমধ্যে এ বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই এ বিচার শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জেলহত্যার শিকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ বলেন, জেলহত্যার বিচার কিংবা তদন্ত করতে আলাদা কমিশনের দরকার নেই। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। একই প্রক্রিয়ায় চার নেতা হত্যার বিচারও হবে।

সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচার দেশের জনগণই করবে। লিবিয়ায় গাদ্দাফি নিহত হওয়ার কথা উল্লেখ করে এই মন্ত্রী বলেন, গাদ্দাফিও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছিলেন। তার বিচার সে দেশের জনগণ করেছে।
আরও কর্মসূচি :দিবসটি উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে জাতীয় গণতান্ত্রিক লীগ 'জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতা' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। দলীয় সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলহত্যা দিবস পালিত :সকালে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে আওয়ামী লীগের জেলহত্যা দিবসের কর্মসূচি শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পরে বনানী গোরস্তানে জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীসহ ১৫ আগস্টের শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে বনানী কবরস্থানে পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাতেও অংশ নেন তিনি। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাসহ মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটসহ বিভিন্ন দল ও সংগঠন সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ