ঐক্যবদ্ধ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো; জনগণের আস্থা আমাদের প্রতি থাকলে আমরা আবারো বিজয়ী হবো: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
হুমকি ধামকি যা আসুক না কেন, তা শক্ত হাতে আমাদের মোকাবেলা করতে হবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
বুধবার, ১৫ মে ২০১৩, ১ জৈষ্ঠ্য ১৪২০, ৪ রজব ১৪৩৪
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে পরিকল্পিতভাবে আতংক সৃষ্টি করা হচ্ছে। চারিদিকে ষড়যন্ত্র। আওয়ামী লীগকে নির্মূল করার পাঁয়তারা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুমকির মুখে। এখন সবচেয়ে প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা।আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, 'বর্তমান সরকারের সাড়ে চার বছরের অর্জনকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে জয়লাভ করা অত্যন্ত প্রয়োজন।'নির্বাচনে জয়ী হতে হলে যার যা করণীয় তা করতে হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের বলেন, 'দলের ঐক্য ধরে রাখতে হবে। দলের মধ্যে কোন কোন্দল থাকতে পারবে না।
হেফাজতে ইসলামের তান্ডবে বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত ৩ শ' ৩৩ জন হকারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিএনপি চেয়ারপার্সনের উস্কানিতে হেফাজতে ইসলাম ৫ মে ধ্বংসযজ্ঞ চালিয়েছে; পৃথিবীর কোথাও এত বেশি পবিত্র কোরআন পোড়ানোর নজির নেই: শেখ হাসিনা
মঙ্গলবার, ১৪ মে ২০১৩, ৩১ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দরিদ্র মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের অগ্নিসংযোগে বায়তুল মোকাররম চত্বরের ক্ষতিগ্রস্ত ৩ শ' ৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি আজ তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের কাছে সহায়তার চেক হস্তান্তর করেন।৩শ' ৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে পুনরায় তাদের ব্যবসা শুরু করার জন্য প্রত্যেককে ৫০ হাজার করে টাকার চেক দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, হকারদের যে পরিমাণ সহায়তা দেয়া হলো তা তাদের ক্ষতির তুলনায় খুবই অল্প।
গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪ বছরে ৩০ লাখেরও বেশী গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে এবং চলতি বছরের শেষে বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার মেগাওয়াট হবে: শেখ হাসিনা
রবিবার ১২ মে ২০১৩, ২৯ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে উৎপাদনের স্বল্পতার কথা বিবেচনা করে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, "বিদ্যুৎ ব্যবহার কমিয়ে বিলটা একটু কমাবেন আর বিদ্যুৎ সাশ্রয় করবেন।""আমরা উৎপাদন বাড়িয়ে যাচ্ছি। ব্যবহারেও আরো সাশ্রয়ী হতে হবে", যোগ করেন প্রধানমন্ত্রী।
আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ যাকে ভোট দেবে-সে জিতবে; নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অতীতে খেলা করেনি, ভবিষ্যতেও করবে না: শেখ হাসিনা
শনিবার, ১১ মে ২০১৩, ২৮ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে। তাণ্ডব বন্ধ করে সংসদে এসে নির্বাচন বিষয়ে কথা বলুন।' সংঘাত এড়াতেই সরকার আলোচনার পক্ষপাতি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার গণভবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সভায় বক্তব্যে বিরোধী দলকে আবারো সংলাপের আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ২ মে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সংলাপের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 'উনার (বেগম খালেদা জিয়া)তাণ্ডব দেশবাসী দেখেছে। এই তাণ্ডবের জবাব দেয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আমরা সংঘাত চাই না।'
বৃহস্পতিবার, ৯ মে ২০১৩, ২৬ বৈশাখ ১৪২০
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কামারুজ্জামানের মামলার রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ একটি ঐতিহাসিক রায়। এই রায়ের মধ্য দিয়ে বাংলার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। দেশবাসী দীর্ঘকাল এই রায়ের জন্য অপেক্ষা করেছিল। আমাদের সুমহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পেয়েছে। যে ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল তারা ন্যায় বিচার পেয়েছে।
খালেদা জিয়ার নির্দেশেই মানুষ খুন,পবিত্র কোরআন পোড়ানো হয়েছে; তিনিই হুকুমের আসামি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গণতান্ত্রিক ধারাবাহিকতায় যেভাবে নির্বাচন হয় আগামী নির্বাচনও সেভাবেই হবে: শেখ হাসিনা
বৃহস্পতিবার, ৯ মে ২০১৩, ২৬ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, 'খালেদা জিয়ার নির্দেশে মানুষ খুন হয়েছে। পবিত্র কোরআন পোড়ানো হয়েছে। বিরোধীদলীয় নেত্রী হুকুমের আসামি। আমি জানি না, পৃথিবীর ইতিহাসে এতো কোরআন শরীফ কেউ এক সাথে পুড়িয়েছে কিনা?"প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার গণভবনে ফেনী আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, 'আল্টিমেটাম ব্যর্থ, আলটিমেটাম দিয়ে কিছু হবে না। এ পথ ছাড়ুন। হরতাল দিয়ে কিছু করতে পারবেন না। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত না করে, গণতন্ত্রের পথে আসুন। মানুষের কষ্ট কমবে।'মানুষ খুন করবেন, আমাদের উত্খাতের চেষ্টা করবেন, কোরআন পোড়াবেন, আমরা বসে বসে দেখব, সেটা হবে না।'
আজ ড. ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী
বৃহস্পতিবার, ৯ মে ২০১৩, ২৬ বৈশাখ ১৪২০
জাতির জনক বঙ্গবন্ধুর জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড. ওয়াজেদ মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ১৯৪২ সালের ১৬ ফেরুয়ারী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। মরহুম আব্দুল কাদের মিয়া ও মরহুমা ময়জান নেছার সন্তান ওয়াজেদ মিয়া এলাকা ছাড়াও সারাদেশে ''সুধা মিয়া'নামেই সমধিক পরিচিত ছিলেন। পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন শুরু।














