শুক্রবার, ৩ মে ২০১৩, ২০ বৈশাখ ১৪২০
আজ গণভবনে অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ভিডিও লিংকসমূহ
৩ মে ২০১৩, ২০ বৈশাখ ১৪২০
http://www.facebook.com/photo.php?v=520586174664428
http://www.facebook.com/video/video.php?v=520583901331322&saved
আগামী দু-একদিনের মধ্যে সংলাপ বিষয়ে বিরোধী দলের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব : সৈয়দ আশরাফুল ইসলাম
আশা করি, আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের সব বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারবো: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
৩ মে ২০১৩, ২০ বৈশাখ ১৪২০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, আগামী দু-একদিনের মধ্যে সংলাপ বিষয়ে বিরোধী দলের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে সরকার। দু'দলের শীর্ষ পর্যায়ে এ সংলাপ হতে পারে। তিনি বৃহস্পতিবার রাজধানীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আরও বলেন, সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হতে দেরি নেই। সৈয়দ আশরাফ বলেন, 'প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানিয়েছেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কবে তারা রাজি হবেন। আমরা কাল-পরশুর মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করব। প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের নেতা ইতিবাচক সাড়া দিলে দু-একদিনের মধ্যে তাদেরকে লিখিত প্রস্তাবও দেওয়া হবে'। আলোচনার ফল আশা করে তিনি বলেন, 'আলোচনা বিভিন্ন ধরনের হতে পারে। আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক, বিভিন্ন ভাবেই আলোচনা হয়। আশা করি, আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের সব বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারব।'
আসুন যেখানে খুশি বসি, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০ মিনিটের মধ্যেই উদ্ধার কাজ শুরু হয়, আমাদের লক্ষ ছিল যতটুকু সম্ভব জীবিত মানুষ উদ্ধার। লাশ গুমের ইতিহাস বিএনপির:শেখ হাসিনা
বৃহস্পতিবার, ২ মে ২০১৩, ১৯ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে সংলাপের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন সমস্যা সমাধানে সংসদ অথবা সংসদের বাইরে যে কোন স্থানে আলোচনায় বসার জন্য বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন যেখানে খুশি বসি, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি। যে কোন স্থানে যে কোন সময় সংলাপ হতে পারে। আপনারা যেখানেই আলোচনায় বসতে চান, আমরা সেখানেই বসতে রাজি আছি। তবে আমি মনে করি, আলোচনার স্থান হিসেবে পার্লামেন্ট (সংসদ) সবচেয়ে উপযুক্ত, নিরপদ ও নিরপেক্ষ জায়গা।
সরকার শ্রমিকদের জন্য সম্ভাব্য সবকিছু করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সরকার সাভারের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিচ্ছে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার, ২ মে ২০১৩, ১৯ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা-বাণিজ্য সুন্দরভাবে পরিচালনার জন্য শিল্প মালিকদেরকে অবশ্যই শ্রমিকদের কল্যাণ ও তাদের পেশাগত নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। তিনি দেশের অর্থনীতির জন্য আত্মঘাতি কোন ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত এবং মিথ্যা প্রচারণায় বিপথগামী না হতে কল-কারখানার শ্রমিকদের প্রতিও আহবান জানিয়েছেন।
শিল্প-কারখানায় ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বুধবার, ১ মে ২০১৩, ১৮ বৈশাখ ১৪২০
মিল-কারখানায় তথাকথিত শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প-কারখানাকে রক্ষা করতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ক্ষোভ উদ্বেগের নামে মিল-কারখানায় এ ধরনের হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিসের ইঙ্গিত বহন করে। আমি বিশ্বাস করি না যে, এরা সবাই শ্রমিক। কারণ প্রকৃত শ্রমিক তাদের রুটি-রুজির মিল-কারখানায় হামলা ও ভাঙচুর চালাতে পারে না। প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদে ১৭তম অধিবেশনের সমাপণী ভাষণে একথা বলেন।
মানবিক কারণে হরতাল প্রত্যাখান করুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আহতদের দেখতে ও তাদের চিকিৎসার খোজঁখবর নিতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন শেখ হাসিনা।
সোমবার, ২৯ এপ্রিল ২০১৩, ১৬ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে গত ২৪ এপ্রিল ভবন ধসের ঘটনায় আহতদের দেখতে আজ নগরীতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতাল এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী আহতদের প্রত্যেককে জরুরি ব্যয় নির্বাহের জন্য নগদ ১০,০০০ টাকা ও কাপড় দেন। এ ছাড়াও সরকার আহতদের চিকিৎসা, খাবার ও পরিবহনের ব্যয় বহন করবে।' প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতার জন্য তাদের সম্ভাব্য সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগী, তাদের আত্মীয়-স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।














