জিল্লুর রহমান না থাকলে ১/১১-এর পর গণতন্ত্র ফিরে আসত না: সংসদে শোক প্রস্তাবের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সামরিক সরকার যখন আমাকে গ্রেফতার করে তখন দল পরিচালনায় আব্দুল জলিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন:শেখ হাসিনা
সোমবার, ২২ এপ্রিল ২০১৩, ৯ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এমন এক সময় চলে গেলেন যখন তাঁর বড় বেশি প্রয়োজন ছিল। তিনি বলেন, তাঁর জন্য গণতন্ত্র ফিরে এসেছে। ২০০৭ সালের পর অনেকে গণতন্ত্র ফিরে আসার ব্যাপারে সন্দিহান ছিলেন। তিনি বলেন, জিল্লুর রহমান না থাকলে ১/১১-এর পর গণতন্ত্র ফিরে আসত না। একই সময় তিনি গণতান্ত্রিক আন্দোলনে আবদুল জলিলের অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করেন। বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সবার ওপর মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অকথ্য নির্যাতন করেছিল। তখন গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা চালানো হয়। ওই সময় দলকে সংগঠিত করার পাশাপাশি গণতন্ত্র ফিরিয়ে আনতে জিল্লুর রহমানের ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে আনিত শোক প্রস্তাবের আলোচনায় একথা বলেন।
গণতন্ত্রকে ধ্বংস করার পাশাপাশি আওয়ামী লীগ এবং আমাকে মাইনাস করতে নতুন এসব ফর্মুলা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার, ২২ এপ্রিল ২০১৩, ৯ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন নতুন ফর্মুলা ও সুপারিশের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করার পাশাপাশি আওয়ামী লীগ এবং আমাকে মাইনাস করার জন্য এসব ফর্মুলা দেয়া হচ্ছে। যারা অতীতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, তাদের এখনকার কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠক সূত্র একথা জানিয়েছে। গতকাল রবিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন ফর্মুলা রাজনৈতিক সংকট সৃষ্টি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সুশীল সমাজ নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন আগামী নির্বাচনের জন্য একের পর এক নির্বাচনী ফর্মুলা দিয়ে যাচ্ছে। এখন যারা
সকল সহিংসতার দায় বিরোধী নেত্রী ও জামাতের: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রবিবার, ২১ এপ্রিল ২০১৩, ৮ বৈশাখ ১৪২০
বিরোধী দলের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহিংস কার্যক্রমের জন্য বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়া হবে না এবং বিএনপি-জামাতকে এধরনের অপরাধের দায় নিতে হবে। তিনি বলেন, দেশের জনগণ ইতোমধ্যে যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। নিরীহ মানুষ, পুলিশ সদস্য, রিকশাওয়ালা ও ড্রাইভারদের হত্যার পরে যদি আপনি মনে করেন আপনি ছাড় পাবেন সেটা সত্য নয়। এধরনের সহিংস কার্যক্রমের জন্য আপনি এবং আপনার সহযোগী জামাতে ইসলামীকে দায় বহন করতে হবে।'
মানুষ হত্যা করাই বিএনপির চরিত্র : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার, ২০ এপ্রিল ২০১৩, ৭ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, তারা চট্টগ্রামের ফটিকছড়ির মতো ঘটনা আবারও ঘটানোর হুমকি দিচ্ছে। তারা আবারও মানুষ হত্যা করতে চায়। এটাই বিরোধীদলীয় নেতা ও বিএনপির চরিত্র। বাংলাদেশ গেমস অনুষ্ঠান এবং পরীক্ষা চলাকালে হরতাল না দিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা কেবল লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিতই হবে না, তারা খেলাধুলায়ও পারদর্শী ও নৈপুণ্য অর্জন করবে। আমি আশা করব, যতদিন বাংলাদেশ গেমস চলবে, বিরোধীদলীয় নেতা ততদিন পর্যন্ত হরতাল না দিয়ে এই গেমসটাকে সুন্দরভাবে চলতে দেবেন।
যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৩, ৫ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, যতই মানুষ হত্যা ও ষড়যন্ত্র করুন না কেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না। এদের বিচারের কার্যক্রম যখন শুরু হয়েছে, তখন শেষও করবোই। বাংলাদেশকে কলুষমুক্ত করবো। তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকবেন, তার পরিবার কেবল লুটপাট করে খাবে- এটাই তার লক্ষ্য। বৃহস্পতিবার গণভবনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, ক্ষমতার মোহে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত গণবিরোধী কর্মকাণ্ড করছে।
মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের এক মাইলফলক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
হরতাল নয়, আলোচনার মধ্য দিয়ে সমাধান চায় আওয়ামী লীগ: সৈয়দ আশরাফুল ইসলাম
বুধবার, ১৭ এপ্রিল ২০১৩, ৪ বৈশাখ ১৪২০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ বলেছেন, মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের এক মাইলফলক। বাংলাদেশের জন্য মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম। এখান থেকে সবারই অনেক কিছু শেখার রয়েছে—কীভাবে মন্ত্রিসভার মাত্র ছয়জন সদস্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একটি জাতিকে স্বাধীন করেছেন। হরতাল না দিয়ে আলোচনায় বসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শ্রদ্ধা
বুধবার, ১৭ এপ্রিল ২০১৩, ৪ বৈশাখ ১৪২০
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রিসভার সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন। এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এদিকে মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। আজ বেলা ১১টায় মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ।














