১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করবে আওয়ামী লীগ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৩, ৩ বৈশাখ ১৪২০
১৭ এপ্রিল মুজিবনগর দিবস- বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে তদানীন্তন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। তখন মেহেরপুর মুক্ত এলাকা ছিল। ইতিপূর্বে ১০ এপ্রিল এমএনএ ও এমপিদের কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও পাক হানাদার বাহিনীকে আমাদের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত এবং নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের জন্য এই সরকার গঠন করা হয়।
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুভেচ্ছা
শনিবার, ১৩ এপ্রিল ২০১৩, ৩০ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, "নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। প্রাণে নতুন উদ্যম সঞ্চরণের প্রেরণা। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার নির্ঘণ্ট।" পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার আধার হওয়ায় এই চেতনা ভাঙতে বার বারই আঘাত হানা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক শক্তির কোনো অপচেষ্টাই সফল হয়নি। নববর্ষের উৎসব সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি যোগাবে, আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা।
আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরা মানে দূর্বলতা নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ হবে রাজাকার, আল বদর ও যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ: শেখ হাসিনা
শনিবার, ১৩ এপ্রিল ২০১৩, ৩০ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বাংলাদেশ হবে রাজাকার, আল বদর ও যুদ্ধাপরাধীমুক্ত অসামপ্রদায়িক ও গণতান্ত্রিক দেশ। যে দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎবমুখর পরিবেশে তাদের ধর্ম পালন করার স্বাধীনতা অর্জন করবে। যেটা আমাদের প্রিয় নবি করিম (সা.) তার মদিনা সনদ ও বিদায় হজে বলে গেছেন। ঠিক সেভাবেই এই দেশ চলবে। আজ শনিবার গণভবনে পাবনা জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "ইয়াহিয়া যেমন ১৯৭১ সালে পোড়ামাটি নীতি অনুসরণ করে বলেছিলেন- এ দেশের মানুষ চাই না, মাটি চাই। বিএনপি নেত্রী খালেদা জিয়াও বোধ হয় সে নীতি অনুসরণ করছেন।"
বিএনপির উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামীর মাধ্যমে সরকারকে উৎখাত করা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
আমাদের সংবিধানেই আলোচনার পথ উল্লেখ হয়েছে। অতীতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে, এবারও হবে:সৈয়দ আশরাফুল ইসলাম
১২ এপ্রিল ২০১৩, ২৯ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি হেফাজতে ইসলামের সমাবেশের মাধ্যমে বিএনপি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চেয়েছিল বলে জানিয়েছেন। তিনি বলেন, 'বিএনপির উদ্দেশ্য ছিল হেফাজতে ইসলামীর সমাবেশ অব্যাহত রাখার মাধ্যমে চারদিনের মধ্যে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা।' তিনি বলেন, হেফাজতে ইসলামীর সমাবেশে বিএনপি কোটি কোটি টাকা ব্যয় করেছে। তাদের ঢাকায় থাকার জন্য খাবার দাবার সহ আনুসাঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। তিনি বলেন, 'শেখ হাসিনার দক্ষ রাজনৈতিক নেতৃত্বের জন্য বিএনপি কোটি কোটি টাকা ব্যয় করেও হেফাজত কর্মীদের রাখতে পারেনি। তারা বিড়ালের মতো লেজ গুটিয়ে রাজধানী ছাড়তে বাধ্য হয়েছে।' তিনি গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের উদ্যোগে রাজনৈতিক সহিংসতা এবং নৈরাজ্য' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।
১১ এপ্রিল ২০১৩ , ২৮ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এক সভা আজ সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধীদলীয় নেতা জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোনো ধরনের অরাজকতাই দেশের মানুষ চায় না, আর এসবের জবাব দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছে জনগণ:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১১ এপ্রিল ২০১৩ , ২৮ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন করেন দেশের সাধারণ জনগণকে নিপীড়নের মাধ্যমে বিরোধীদলীয় নেত্রী কি অর্জন করতে চান। প্রধানমন্ত্রী বলেন, 'ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করুন। জনগণের জীবন ও আগুন নিয়ে খেলবেন না। জনগণকে শান্তিতে থাকতে দিন। কেন আপনি দেশকে পুনরায় অন্ধকারে ঠেলে দিচ্ছেন?' ২৮ মার্চ চট্টগ্রামে হরতাল চলাকালে বোমা বিস্ফোরণে ডান চোখে আঘাতপ্রাপ্ত অন্তু বড়ুয়া ও তার মা বাবা গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, হরতালে ধ্বংসাত্মক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি হরতালে বোমার স্প্রিন্টারে এই মেয়েটির ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে।
আগামী ১৩ এপ্রিল পাবনা জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সভা
১১ এপ্রিল ২০১৩ , ২৮ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সঙ্গে পাবনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা আগামী ১৩ এপ্রিল শনিবার সকাল ১০টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং পাবনা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।














