২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করবে আওয়াম লীগ
সোমবার, ২৫ মার্চ ২০১৩, ১১ চৈত্র ১৪১৯
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বদেশভূমির স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল মোচন ও এই স্বাধীনতার অভ্যুদয়ে বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে; ৫২, ৫৪,৬২, ৬৬ আর ৬৯-এর রক্তঝরা মহান গণঅভ্যুত্থানের পথ পেরিয়ে ৭০-এর ঐতিহাসিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় সবই বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামী ইতিহাসের একেকটি মাইলফলক। আর এই সংগ্রামের প্রেরণার উৎস ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী, দৃঢ়চেতা, আপোষহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে উঠেছিল একটি নিপীড়িত পরাধীন জাতি। দেশের মানুষকে স্বাধীনতা ও মুক্তির অদম্য সপৃহায় তিনি ঐক্যের দুর্গ গড়ে তুলেছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা দেশকে কলঙ্ক মুক্ত করব:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সোমবার, ২৫ মার্চ ২০১৩, ১১ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। তিনি বলেন, প্রত্যেক জাতি তার স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় এনেছে। আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ ও সুস্থ ভবিষ্যত বিনির্মাণ ও তাদের বাধাহীন উন্নয়নের জন্য এই বিচার প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে। শেখ হাসিনা আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদানকালে এ কথা বলেন।
পরাজিত শক্তি যুদ্ধাপরাধের বিচার নস্যাতের অপচেষ্টায় লিপ্ত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মুক্তিযু্দ্ধে সমর্থন ও সহায়তা প্রদানকারী বিদেশী বন্ধুদের কাছে একাত্তরের মতো নৈতিক সমর্থন প্রত্যাশা করি; শেখ হাসিনা
রবিবার, ২৪ মার্চ ২০১৩, ১০ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত শক্তি আবারো জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং জঙ্গীবাদের আশ্রয় নিয়ে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নস্যাতের অপতৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, 'আজ বাংলাদেশ যখন ভৌত ও মানবিক উভয় ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ও যুদ্ধাপরাধের দীর্ঘ প্রতীক্ষিত বিচারের প্রচেষ্টা সফল পরিণতির দ্বারপ্রান্তে, তখন দূর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠি জনগণের ধর্মীয় অনুভূতির অপব্যবহার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদকে পূঁজি করে এই অগ্রযাত্রা থামিয়ে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।' শেখ হাসিনা বলেন, বিভ্রান্তি ও বিভক্তির বীজ ছড়াবার এই অপপ্রয়াস কখনও বাংলার মানুষ মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না। কারণ, এ দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়। তারা একাত্তরের চেতনায় উদ্ধুদ্ধ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ; ধর্মান্ধ নয়। তারা একাত্তরের চেতনায় উদ্ধুদ্ধ; ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তারা বদ্ধপরিকর।"
সম্মাননা নিতে আসা বিদেশি অতিথিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "এই সংগ্রামে আমরা আপনাদের সমর্থন ও শুভেচ্ছা চাই।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টর্নেডো ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন
রবিবার, ২৪ মার্চ ২০১৩, ১০ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল টর্নেডো ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত্ এলাকার মানুষদের সহায়তা প্রদান করবেন। টর্নেডোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে যাবেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান
শুক্রবার, ২২ মার্চ ২০১৩, ৮ চৈত্র ১৪১৯
প্রবীণ রাজনীতিক, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে ২ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সামরিক বাহিনীর কর্মকর্তা এবং আত্বীয় স্বজনেরা উপস্থিত ছিলেন। পরে মরদেহ কবরে নামিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা গান স্যালুট প্রদান করেন। বিউগলের করুণ সুর বেজে ওঠে। (মহামান্য রাষ্ট্রপতির জীবন বৃত্তান্ত)
মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ আজ পৌঁছেছে, আগামীকাল জানাজা ও দাফন
প্রথম জানাজা ৯টায় ভৈরবের হাজী আসমত আলী কলেজ মাঠে, দ্বিতীয় জানাজা বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে, দাফন হবে বনানী কবরস্থানে
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৩, ৭ চৈত্র ১৪১৯
মহামান্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ আজ বৃহস্পতিবার বেলা ১২টার পর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীবর্গ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ।
জিল্লুর রহমান দল মত নির্বিশেষে সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন,তার মতো রাজনীতিবিদ বিশ্বে বিরল: শেখ হাসিনা
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৩, ৭ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,' বর্তমান যুগে জিল্লুর রহমানের মতো মানুষ হয় না। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন। তার মতো রাজনীতিবিদ বিশ্বে বিরল।বর্তমান রাজনৈতিক সঙ্কটে তার দরকার ছিল বেশি।' তিনি আরো বলেন, 'বাংলাদেশের ইতিহাসে জিল্লুর রহমানই একমাত্র রাষ্ট্রপতি যিনি নির্বাচন কমিশন গঠন করার পর সকল রাজনৈতিক দল এক বাক্যে মেনে নিলেন। তিনি (রাষ্ট্রপতি জিল্লুর রহমান) এমন এক সময় আমাদের ছেড়ে চলে গেলেন যখন রাষ্ট্রে রাজনৈতিক সংকট চলছে। এ মূর্হুতে তার দরকার ছিল খুব বেশি।' বৃহম্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির মরদেহ দেখতে এসে তিনি এসব কথা বলেন।














