আওয়ামী লীগই একমাত্র দল, যে দল দেশের জনগণের আশা-আকাংখা পূরণ করতে পারে:আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ ছিলো একটি বিরাট চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮ মে ২০১৩, ৪ জৈষ্ঠ্য ১৪২০
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ তাঁর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ ছিলো। কারণ, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দল এবং গোটা জাতি সে সময় এক কঠিন সময় অতিক্রম করছিলো। তিনি বলেন, পরবর্তী সরকারগুলো আমাকে হত্যা অথবা আমার রাজনীতিকে ধ্বংস করার জন্য বার বার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু দেশের জনগণ এবং দলের নেতা-কর্মীদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার কারণে তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় উদ্বোধনী বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।
১৭ মে দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস
নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করবে আওয়ামী লীগ
শুক্রবার, ১৭ মে ২০১৩, ৩ জৈষ্ঠ্য ১৪২০
১৭ মে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হন। ওই সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের নির্মমতার হাত থেকে রেহাই পান।
বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আগামী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আবারো বিরোধীদলকে সংসদে আসার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার, ১৫ মে ২০১৩, ১ জৈষ্ঠ্য ১৪২০, ৪ রজব ১৪৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ধ্বংসের রাজনীতি বন্ধ করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। কোনভাবে বিশৃঙ্খলা করলে মানুষের জানমাল ও শৃঙ্খলা রক্ষায় যা যা করার তা করা হবে। তিনি বলেন, হুমকি-ধামকি, খুন, ধ্বংসযজ্ঞ বন্ধ করুন। খাল কেটে কুমির আনবেন না। সেই কুমির আপনাদের কামড়াবে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা চলবে না। প্রধানমন্ত্রী আজ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন।
ঐক্যবদ্ধ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো; জনগণের আস্থা আমাদের প্রতি থাকলে আমরা আবারো বিজয়ী হবো: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
হুমকি ধামকি যা আসুক না কেন, তা শক্ত হাতে আমাদের মোকাবেলা করতে হবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
বুধবার, ১৫ মে ২০১৩, ১ জৈষ্ঠ্য ১৪২০, ৪ রজব ১৪৩৪
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে পরিকল্পিতভাবে আতংক সৃষ্টি করা হচ্ছে। চারিদিকে ষড়যন্ত্র। আওয়ামী লীগকে নির্মূল করার পাঁয়তারা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুমকির মুখে। এখন সবচেয়ে প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা।আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, 'বর্তমান সরকারের সাড়ে চার বছরের অর্জনকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে জয়লাভ করা অত্যন্ত প্রয়োজন।'নির্বাচনে জয়ী হতে হলে যার যা করণীয় তা করতে হবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের বলেন, 'দলের ঐক্য ধরে রাখতে হবে। দলের মধ্যে কোন কোন্দল থাকতে পারবে না।
হেফাজতে ইসলামের তান্ডবে বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত ৩ শ' ৩৩ জন হকারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিএনপি চেয়ারপার্সনের উস্কানিতে হেফাজতে ইসলাম ৫ মে ধ্বংসযজ্ঞ চালিয়েছে; পৃথিবীর কোথাও এত বেশি পবিত্র কোরআন পোড়ানোর নজির নেই: শেখ হাসিনা
মঙ্গলবার, ১৪ মে ২০১৩, ৩১ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দরিদ্র মুক্তিযোদ্ধা এবং সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের অগ্নিসংযোগে বায়তুল মোকাররম চত্বরের ক্ষতিগ্রস্ত ৩ শ' ৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি আজ তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের কাছে সহায়তার চেক হস্তান্তর করেন।৩শ' ৩৩ জন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে পুনরায় তাদের ব্যবসা শুরু করার জন্য প্রত্যেককে ৫০ হাজার করে টাকার চেক দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, হকারদের যে পরিমাণ সহায়তা দেয়া হলো তা তাদের ক্ষতির তুলনায় খুবই অল্প।
গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪ বছরে ৩০ লাখেরও বেশী গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেয়েছে এবং চলতি বছরের শেষে বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার মেগাওয়াট হবে: শেখ হাসিনা
রবিবার ১২ মে ২০১৩, ২৯ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে উৎপাদনের স্বল্পতার কথা বিবেচনা করে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে বলেন, "বিদ্যুৎ ব্যবহার কমিয়ে বিলটা একটু কমাবেন আর বিদ্যুৎ সাশ্রয় করবেন।""আমরা উৎপাদন বাড়িয়ে যাচ্ছি। ব্যবহারেও আরো সাশ্রয়ী হতে হবে", যোগ করেন প্রধানমন্ত্রী।
আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ যাকে ভোট দেবে-সে জিতবে; নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অতীতে খেলা করেনি, ভবিষ্যতেও করবে না: শেখ হাসিনা
শনিবার, ১১ মে ২০১৩, ২৮ বৈশাখ ১৪২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমার সংলাপের আহ্বান এখনো অব্যাহত আছে। তাণ্ডব বন্ধ করে সংসদে এসে নির্বাচন বিষয়ে কথা বলুন।' সংঘাত এড়াতেই সরকার আলোচনার পক্ষপাতি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার গণভবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সভায় বক্তব্যে বিরোধী দলকে আবারো সংলাপের আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ২ মে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে সংলাপের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 'উনার (বেগম খালেদা জিয়া)তাণ্ডব দেশবাসী দেখেছে। এই তাণ্ডবের জবাব দেয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। কিন্তু আমরা সংঘাত চাই না।'














