Elektronik Sigara মুক্তিযোদ্ধা সংবর্ধনার নামে বিএনপি 'তামাশা' করেছে : আওয়ামী লীগ নেতৃবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মুক্তিযোদ্ধা সংবর্ধনার নামে বিএনপি 'তামাশা' করেছে : আওয়ামী লীগ নেতৃবৃন্দ

২১ ডিসেম্বর ২০১১, ৭ পৌষ ১৪১৮

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপি সমর্থক মুক্তিযোদ্ধাদের ওই দল ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা সংবর্ধনার নামে বিএনপি 'তামাশা' করেছে। লজ্জা থাকলে কোনো মুক্তিযোদ্ধা খালেদা জিয়ার কাছ থেকে সংবর্ধনা নিতেন না। হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার যুদ্ধাপরাধীদের রক্ষার স্বপ্ন আওয়ামী লীগের একটা নেতাকর্মী বেঁচে থাকতেও বাস্তবায়িত হতে দেয়া হবে না।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, দুর্নীতিবাজ তারেক-কোকোকে রক্ষা এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতেই গত রোববার কোন কর্মসূচি ছাড়াই বিএনপি-জামায়াত জোট রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পরিকল্পিতভাবে বোমাবাজি, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।
তিনি বলেন, বিএনপির মুক্তিযোদ্ধাদের একটি কর্মসূচি ছিল বিকেল ৩ টায়। কিন্তু ভোরে ফজরের নামাজের পর বিএনপি-জামায়াত ক্যাডাররা রাস্তায় নেমে এমন হামলা, বোমাবাজী ও অগ্নিসংযোগের ঘটনা ঘটালো কেন?
হানিফ বলেন, ইতিপূর্বে ইনিয়ে বিনিয়ে আন্দোল করেছেন। কিন্তু যে মুহুর্তে সাইদী-নিজামীর বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করা হলো সে মুহুর্তে আপনি ঘোমটা খুলে মাঠে নেমে গেলেন, আসলে ১৮ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হামলা ছিল পূর্বপরিকল্পিত। এর উদ্দেশ্য একটাই, দেশকে অস্থিতিশীল করে খালেদা জিয়া, তার দুই পুত্র ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। যে মুহূর্তে সাঈদী-নিজামীর বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল হয়েছে, সে মুহূর্তে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে ঘোমটা খুলে মাঠে নেমেছেন।

মাহবুবউল আলম হানিফ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও চোরাগোপ্তা হামলার প্রতিবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যাতে মুক্তিযোদ্ধাদের দল হিসাবে নিজেদের দাবী করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির মধ্য যে সকল মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি আহবান জানিয়ে হানিফ বলেন, আপনাদের অনুরোধ করবো বিএনপি ছেড়ে মুক্তিযুদ্ধের পরে শক্তির কাছে চলে আসুন।

উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মোল্লা মোঃ আবু কাওছার, পংকজ দেবনাথ ও ফরিদুর রহমান খান ইরান।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ