Elektronik Sigara ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় ১৪-দলের গণমিছিল ও সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

২৯ ডিসেম্বর কেন্দ্রীয় ১৪-দলের গণমিছিল ও সমাবেশ
২৮ ডিসেম্বর ২০১১ | ১৪ পৌষ ১৪১৮

মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এবং তাদেরকে রক্ষা করার চক্রান্ত নস্যাৎ ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে বিএনপি-জামাত অশুভ জোটের মিলিত ষড়যন্ত্রকে প্রতিহত করে আইনের শাসন, শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষে আগামী ২৯ ডিসেম্বর ২০১১ বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে ১৪-দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। এই গণমিছিল অপরাহ্ণ ২টা ৩০মিনিটে ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা থেকে যাত্রা শুরু করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করেছিল সেখানে স্থাপিত শিখা চিরন্তনের পাদদেশে ৩টা ৩০ মিনিটের মধ্যে সমবেত হবেন এবং এখানে জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।

কেন্দ্রীয় ১৪-দলের সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এই গণমিছিল ও সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসামপ্রদায়িক, ছাত্র, শিক্ষক, যুবক, কৃষক, শ্রমিক, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, সংস্কৃতিসেবীসহ দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শ্রেণীপেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় ১৪-দল এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ