Elektronik Sigara জাতীয় ইস্যুতে একসঙ্গে চলার ঘোষণা, শেখ হাসিনা-হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

জাতীয় ইস্যুতে একসঙ্গে চলার ঘোষণা, শেখ হাসিনা-হুসেইন মুহম্মদ এরশাদ বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ নেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা ও এরশাদ
২৯ ডিসেম্বর ২০১১ | ১৫ পৌষ ১৪১৮
মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সব জাতীয় ইস্যুতে আলোচনার ভিত্তিতে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পথ চলার ঘোষণা দিয়েছে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি। বুধবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলটির ২১ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।
এখন থেকে মহাজোট শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি ও জাপার পক্ষে দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি দু'দলের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপ নিয়েও কথা হয়। বিএনপি সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা ও এইচ এম এরশাদ। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগে ইসি নিয়ে আলোচনা হোক। পরে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আলোচনা হতে পারে। এ সময় দুই দলের শীর্ষ নেতারাই একমত পোষণ করে বলেন, 'আমরা চাই একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হোক। এটা করতে পারলে তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার হবে না।'

সন্ধ্যা সোয়া ৭টা থেকে প্রায় দুই ঘণ্টার এ বৈঠককালে শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদ এছাড়াও টিপাইমুখ বাঁধ এবং বিরোধী দলের নেতিবাচক আন্দোলনসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি অভিন্ন ইশতেহার নিয়ে আমরা মহাজোটগতভাবে নির্বাচন করে বিজয়ী হয়েছি। তাই সব জাতীয় ইস্যুতে মহাজোট এক ও অভিন্ন।

তোফায়েল আহমেদ বলেন, বৈঠকে গত জাতীয় নির্বাচনের আগে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মহাজোট গঠিত হয়েছিল, সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, দেশের জনগণ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মহাজোটকে বিপুল ভোটে বিজয়ী করেছে, সেই প্রতিশ্রুতি পূরণেও আমরা ঐক্যবদ্ধ থেকে আরও দূরপথ অতিক্রম করব। তিনি জানান, জাপা চেয়ারম্যান ভারতে টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে তার দলের লংমার্চ কর্মসূচির কথাও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো কিছু হতে দেওয়া হবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করব।

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দীর্ঘদিন পর আমরা মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে জাপা চেয়ারম্যান টিপাইমুখ অভিমুখে তার দলের লংমার্চে মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ার কথা তুলে ধরেছেন। আগামী ১৭ জানুয়ারি জাপার পক্ষ থেকে তিস্তামুখ অভিমুখে লংমার্চের কর্মসূচির কথাও বলেছেন তিনি।
আগামীতে জাপার এককভাবে নির্বাচনের ঘোষণা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোটের অঙ্গীকারই ছিল ঐক্যবদ্ধ আন্দোলন, নির্বাচন ও সরকার গঠন। আমরা মহাজোটেই আছি। একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে আমাদেরও কিছু রাজনৈতিক কৌশল রয়েছে।

জাতীয় পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, এম এ সাত্তার, নাসিম ওসমান এমপি, হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ব্রি. জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, কাজী ফিরোজ রশীদ, এসএমএম আলম, জিয়াউদ্দিন আহমদ বাবলু, গোলাম মসিহ, এইচএম গোলাম রেজা এমপি, আতিকুর রহমান আতিক, সৈয়দ আবদুল মান্নান এমপি, তাজুল ইসলাম চৌধুরী, মুজিবুল হক চুন্নু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এবং জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায়।

অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদ সদস্য আবদুল জলিল এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, কেন্দ্রীয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ, নূহ-উল-আলম লেনিন, বিএম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল প্রমুখ।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ