আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যশোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক
১ ফেব্রুয়ারি ২০১২, ১৯ মাঘ ১৪১৮
আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যশোর জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে দুপুর ১২টায় গণভবনে।
এই মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং যশোর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ, যশোর জেলার অন-র্গত সকল উপজেলা, থানা এবং পৌর, ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
