আগামীকাল আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা
৩ ফেব্রুয়ারি ২০১২ , ২১ মাঘ ১৪১৮
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামী ৪ ফেব্রুয়ারি ২০১২ শনিবার সন্ধ্যা ৬টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এমপি। উক্ত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপসি'ত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বিনীত অনুরোধ জানিয়েছেন।
