Elektronik Sigara যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ

৫ ফেব্রুয়ারী ২০১২, ২৩ মাঘ ১৪১৮

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর গতকাল সন্ধ্যায় টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। আল গোর বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে বর্তমানে এ্যান্টার্কটিকায় অবস্থান করছেন।


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, আল গোর এ্যান্টার্কটিকায় প্রচারণায় অংশগ্রহণকারীদের পক্ষে আজ সন্ধ্যা ৬টা ৩২ মি. গণভবনে শেখ হাসিনার কাছে টেলিফোন করেন। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রায় বিশ মিনিট টেলিফোন কনভারসেশনে সর্বাধিক ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরেন। আল গোর দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন এবং এই ইস্যুটি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করার উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। তিনি বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোকে প্রধান ভূমিকা রাখতে হবে। কেননা, এজন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী এ সকল দেশ। বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণার অংশ হিসেবে আল গোর 'ডেস্টিনেশন রিয়েলিটি-২০১২' এ জার্নি টু ইনিসপায়ার আন্ডারস্ট্যান্ডিং, কোলাবোরেশন এন্ড এ্যাকশন' শিরোনামে এ্যান্টার্কটিকায় এই প্রচারণার আয়োজন করেন।

 

 

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রায় শতাধিক ফেলো ট্রাভেলার্স এতে অংশ নেন। গত ২৯ জানুয়ারি আর্জেন্টিনা থেকে ভয়েজ শুরু হয়েছে এবং আগামী ৬ ফেব্র"য়ারি এটি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঙ্গে সাক্ষাৎকালে এ্যান্টার্কটিকায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
এতে অন্যান্যের মধ্যে আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর র্যাগনার গ্রিমসন, ইউএনএফসিসি'র এক্সিকিউটিভ সেক্রেটারি ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস, নাসার জলবায়ু বিশেষজ্ঞ জ্যামস হ্যানসেন এবং ন্যাশনাল সেন্টার ফর এটমোসফেয়ার রিচার্সের কেভিন ট্রেনবার্থ, যুক্তরাষ্ট্রের মেশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোসিনা বিরবাউস, চলচ্চিত্র অভিনেতা জ্যামস ক্যামেরুন, রকফেলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুডিথ রোডিন এবং ব্রিটিশ বিলিওনিয়ার রিচার্ড ব্রানসন অংশ নেন।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ