Elektronik Sigara রাজধানীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন আজ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

রাজধানীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন আজ

৭ ফেব্রুয়ারি ২০১২ | ২৫ মাঘ ১৪১৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আজ মঙ্গলবার রাজধানীর ১২ কিলোমিটার এলাকাজুড়ে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করবে। যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক ও নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী মোড় হয়ে বিশ্বরোড-বারিধারা সড়ক পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। মানববন্ধনকালে সমাবেশও অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলাকালে ১৪ দলের নেতাকর্মীরা গাবতলী, শ্যামলী, আসাদগেট, ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রীন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, শহীদ নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান, টিকাটুলি মোড়, রাজধানী সুপার মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী এবং বিশ্বরোড-বারিধারা সড়ক এলাকায় অবস্থান করবেন।

 

অ্যাডভোকেট সাহারা খাতুন, আহমদ হোসেন, মোতাহার হোসেন, আশরাফুন্নেছা মোশাররফ গাবতলী; সতীশ চন্দ্র রায়, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, নাজমা আক্তার আসাদগেট; কাজী জাফর উল্লাহ, রহমত উল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, এইচএন আশিকুর রহমান, টিপু মুন্সি বিশ্বরোড-বারিধারা; আবদুল লতিফ সিদ্দিকী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, অসীম কুমার উকিল, পংকজ দেবনাথ, অপু উকিল রাসেল স্কয়ার; ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, বিএম মোজাম্মেল হক, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, ডা. ইকবাল আর্সলান, ডা. কামরুল হাসান খান, বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম শাহবাগ; ড. মহীউদ্দীন খান আলমগীর, নূহ-উল-আলম লেনিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আখতার জাহান জাতীয় প্রেস ক্লাব; অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, ড. শিরিন শারমীন চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট বাছেদ মজুমদার, অ্যাডভোকেট আবদুল্লাহ আবু, অ্যাডভোকেট এএফএম মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, ইঞ্জিনিয়ার সবুর মৎস্য ভবন; সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুবউল আলম হানিফ, এমএ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মৃণালকান্তি দাস, ওমর ফারুক চৌধুরী, এনাজুর রহমান বঙ্গবন্ধু স্কয়ার; ডা. দীপু মনি, ফজিলাতু্ননেসা ইন্দিরা, আসাদুজ্জামান নূর, হাবিবুর রহমান সিরাজ, আক্তারুজ্জামান, ড. মির্জা জলিল টিকাটুলি মোড়; রাজিউদ্দিন আহমেদ রাজু, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মির্জা আজম, রায় রমেশচন্দ্র, রওশন জাহান সাথী, শামসুন্নাহার ভুইয়া সায়েদাবাদ; বেগম মতিয়া চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, আবদুল মতিন মাস্টার, পিনু খান, সাধনা দাসগুপ্তা যাত্রাবাড়ী এলাকায় থাকবেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ