Elektronik Sigara আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন কর্মসূচী পালন

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মানববন্ধন কর্মসূচী পালন
যুদ্ধাপরাধীদের বিচার বানচালের সব ষড়যন্ত্র প্রতিরোধের অঙ্গীকার
৭ ফেব্রুয়ারি ২০১২ | ২৫ মাঘ ১৪১৮
finalযুদ্ধাপরাধীদের বিচার বানচালের সব ষড়যন্ত্র প্রতিরোধের অঙ্গীকার করার মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। আজ মঙ্গলবার বিকেল ৩টায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন শুরু হওয়া মানববন্ধন শেষ হয় বিকেল চারটায়।
মানববন্ধনে গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ধানমন্ডি ২৭ নম্বর রোড, রাসেল স্কোয়ার, গ্রীন রোড, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, নূর হোসেন স্কোয়ার, বঙ্গবন্ধু স্কোয়ার, গুলিস্তান, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও বিশ্বরোড বারিধারা সড়কে অনুষ্ঠিত হয়।

 

এদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ওয়াকার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলিপ বড়–য়া অংশ নেন। আসাদ গেট এলাকায় ছিলেন সতীশ চন্দ্র রায়, জাহাঙ্গীর কবীর নানক এমপি, মিজবাহ উদ্দিন সিরাজ, নাজমা আক্তার এমপি প্রমুখ। বিশ্ব রোড বারিধারা এলাকায় ছিলেন কাজী জাফর উল্লাহ, রহমত উল্লাহ এমপি, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান এমপি, এইচএন আশিকুর রহমান এমপি, টিপু মুন্সি এমপি প্রমুখ। রাসেল স্কোয়ার এলাকায় ছিলেন আবদুল লতিফ সিদ্দিকী এমপি, আব্দুল মান্নান, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, অসীম কুমার উকিল, শ্রী পংকজ দেবনাথ, অপু উকিল এমপি, নাজমা আক্তার, মোল্লা মো. আবু কাওসার, সুভাস সিংঞ রায়, তারানা হালিম, ড. আওলাদ, ইলয়াস মোল্লা, রওশন জাহান সাথী প্রমুখ।
শাহবাগ এলাকায় ছিলেন ওবায়দুল কাদের এমপি, নূরুল ইসলাম নাহিদ এমপি, বি. এম মোজাম্মেল হক এমপি, স্থপতি ইয়াফেস ওসমান, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, ডা. ইকবাল আর্সনাল, ডা. কামরুল হাসান খান, বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ। প্রেসক্লাব এলাকায় ছিলেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, নূহ-উল-আলম লেনিন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রী সুজিত রায় নন্দী, আখতার জাহান প্রমুখ। মৎস্য ভবন, বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট এলাকায় ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান এমপি, ড. শিরীন শারমীন চৌধুরী এমপি, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট বাছেদ মজুমদার, অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু, অ্যাডভোকেট এ এফ এম মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মোল্লা আবু কাওছার, ইঞ্জিনিয়ার সবুর প্রমুখ। বঙ্গবন্ধু স্কোয়ার এলাকায় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, মাহবুব-উল-আলম হানিফ, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মৃণাল কান্তি দাস, ওমর ফারুক চৌধুরী, এনাজুর রহমান প্রমুখ। ইত্তেফাক মোড় এলাকায় ছিলেন ডা. দীপু মণি এমপি, ফজিলাত্নুনেসা ইন্দিরা এমপি, আসাদুজ্জামান নূর এমপি, হাবিবুর রহমান সিরাজ, আক্তারুজ্জামান, ড. মির্জা জলিল প্রমুখ। সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ছিলেন রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মির্জা আজম এমপি, শ্রী রায় রমেশ চন্দ্র, রওশন জাহান সাথী এমপি, শামসুন্নাহার ভূঁইয়া এমপি প্রমুখ। যাত্রাবাড়ী এলাকায় ছিলেন মতিয়া চৌধুরী এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ফরিদুন্নাহার লাইলী এমপি, আব্দুল মতিন মাস্টার, পিনু খান এমপি, সাধনা দাস গুপ্তা প্রমুখ।

 

অনলাইন রেডিও

You are here আর্কাইভ