Elektronik Sigara আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক

৮ ফেব্রুয়ারি ২০১২ | ২৬ মাঘ ১৪১৮

আগামী ৯ ফেব্রুয়ারি ২০১২ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

এই মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, দলের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ, চট্টগ্রাম মহানগরের অন-র্গত সকল থানা ও ওয়ার্ড শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ, মহানগরের অন-গর্ত দল সমর্থিত কাউন্সিলরগণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপসি'ত থাকবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপসি'ত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

অনলাইন রেডিও

You are here আর্কাইভ