বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সভা আগামীকাল
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১২, ৩০ মাঘ ১৪১৮
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সভা আগামীকাল। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। সভাপতিমন্ডলীর এই সভা আগামীকাল রাত ৮টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিমণ্ডলীর সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
