Elektronik Sigara সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ ও অর্জন শীর্ষক সেমিনার আজ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ ও অর্জন শীর্ষক সেমিনার আজ
মঙ্গলবার | ২০ মার্চ ২০১২ | ৬ চৈত্র ১৪১৮
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর অতিক্রান্ত হয়েছে। সরকারের বিগত তিন বছরের সাফল্য, অর্জন ও চ্যালেঞ্জসমূহের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটি সেমিনারের আয়োজন করেছে। তন্মধ্যে আজ মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে 'মহাজোট সরকারের তিন বছর : সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ ও অর্জন' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মো. আব্দুল জলিল এমপি। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি ও বিশিষ্ট সাংবাদিক আবেদ খান প্রমুখ।

 

অনলাইন রেডিও

You are here চলতি খবর সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ ও অর্জন শীর্ষক সেমিনার আজ