লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা ৭ এপ্রিল
মঙ্গলবার | ৩ এপ্রিল ২০১২ | ২০ চৈত্র ১৪১৮
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র সঙ্গে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা আগামী ৭ এপ্রিল ২০১২ শনিবার দুপুর ১২টায় গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের মাননীয় প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
