Elektronik Sigara মুজিবনগর দিবসের কর্মসূচী চূড়ান্ত

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

মুজিবনগর দিবসের কর্মসূচী চূড়ান্ত
মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১২, ২৭ চৈত্র ১৪১৮
আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জাতীয় কমিটির সমন্বয় সভা শেষে কর্মসূচী নির্ধারণ করা হয়। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, সকালে বঙ্গবন্ধু ভবন, সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টায় মেহেরপুরের মুজিবনগর স্মৃৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সোয়া ১১টায় গার্ড অব অনার প্রদান, সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ দ্রষ্টব্য: কোন সংশোধনী হলে বা থাকলে জানানো হবে।

অনলাইন রেডিও

karl10m0
You are here Home