বুধবার ১৮ এপ্রিল ২০১২, ৫ বৈশাখ ১৪১৯
১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ঢাকাসহ দেশব্যাপী ও স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মুজিবনগরসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এই দিবসটি উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৯ এপ্রিল ২০১২ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে এক আলোচনার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। উক্ত সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য বুদ্ধিজীবীগণ।
সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি'র আহ্বান
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আগামী ১৯ এপ্রিল 'ঐতিহাসিক মুজিবনগর দিবস' পালন উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থি'ত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।

