'মহাজোট সরকারের তিন বছর : ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রূপায়ণ ও তথ্যপ্রযুক্তি বিপ্ল্লব' শীর্ষক এক সেমিনার আজ
শনিবার | ২১ এপ্রিল ২০১২ | ৮ বৈশাখ ১৪১৯
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর অতিক্রান্ত হয়েছে। সরকারের বিগত তিন বছরের সাফল্য, অর্জন ও চ্যালেঞ্জসমূহের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটি সেমিনারের আয়োজন করেছে।
তন্মধ্যে আগামীকাল ২১ এপ্রিল ২০১২ শনিবার বিকাল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে (ঊজঈ) 'মহাজোট সরকারের তিন বছর: ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রূপায়ণ ও তথ্যপ্রযুক্তি বিপ্লব' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর হামিদা বানু। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স'পতি ইয়াফেস ওসমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু এমপি, বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মাহবুব জামান ও মুনীর হাসান প্রমুখ।
