Elektronik Sigara আজ ৪টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

বিএনপি নেতার কথিত অন্তর্ধানকে কেন্দ্র করে সারাদেশে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের গভীর উদ্বেগ প্রকাশ
আজ ৪টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার | ২৪ এপ্রিল ২০১২ | ১১ বৈশাখ ১৪১৯

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গতকাল এক বিবৃতিতে বিএনপি নেতার কথিত অন্তর্ধানকে কেন্দ্র করে সারাদেশে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ইলিয়াস আলীর নিখোঁজ রহস্য উদ্ঘাটন এবং তাকে উদ্ধারের জন্য সরকার যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তখন খালেদা জিয়া ও বিএনপি-জামাত জোট এই ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে এক চরম নৈরাজ্য ও রক্তাক্ত সন্ত্রাস সৃষ্টি অব্যাহত রেখেছে।

তারা অযৌক্তিকভাবে উপর্যুপরি হরতাল দিয়ে একদিকে দেশের অর্থনীতিকে ধ্বংস, শ্রমিক, কৃষক, গরিব মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের জীবন-জীবিকাকে দুর্বিষহ করে তুলছে; অন্যদিকে অগ্নিসংযোগ, বোমাবাজি, বাসে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, থানা লুট, অস্ত্র লুট, সন্ত্রাস ও ভয়-ভীতি সৃষ্টি, আইন-শৃঙ্খলা বাহিনীর উপর নির্মম হামলা এবং গুজব ছড়িয়ে উদ্দেশ্যমূলকভাবে দেশে অরাজক ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। ইতিমধ্যে গত চারদিনে একাধিক নিরাপরাধ মানুষ নিহত হয়েছেন। লক্ষ লক্ষ এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হয়ে পড়েছে। একইসঙ্গে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। বিপন্ন হয়ে পড়েছে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা।

 

বিবৃতিতে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, দেশবাসী এই পরিস্থিতি আর মেনে নিতে পারে না। আমরা অসীম ধৈর্য, সহনশীলতা, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় দিয়ে বলছি, এখন খালেদা জিয়া ও বিএনপি-জামাত জোটের সহিংস ঘটনা এবং পরিকল্পিত লাগামহীন ষড়যন্ত্রের ফলে দেশবাসীর ধৈর্য্যের বাঁধ ভেঙে যেতে বসেছে। আমরা আর এই নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। আমি উদ্ভূত পরিস্থিতিতে দেশে শান্তি ও জীবনযাত্রার স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র রুখে দাঁড়াবার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দেশবাসীকে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকার কর্মসূচি

আজ ২৪ এপ্রিল ২০১২ মঙ্গলবার অপরাহ্ণ ৪টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আহ্বান জানিয়েছেন।

অনলাইন রেডিও

You are here চলতি খবর আজ ৪টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ