Elektronik Sigara ইলিয়াসকে খুঁজে বের করতে সবার্ত্নক চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

ইলিয়াসকে খুঁজে বের করতে সবার্ত্নক চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমার কাছে রাজনীতির চেয়ে মানবতা অনেক উর্ধ্বে,-ইলিয়াসের পরিবারের সাথে আলাপকালে শেখ হাসিনা
২ মে ২০১২, ১৯ বৈশাখ ১৪১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের দায়িত্ব নিখোঁজ ইলিয়াস আলীকে খুঁজে বের করা । বুধবার সন্ধ্যায় এম ইলিয়াসের স্ত্রী ও ছেলেমেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ইলিয়াস আলীর স্ত্রী ও তিন সন্তান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। দীর্ঘ সময় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের বলেছেন, তার কাছে রাজনীতির চেয়ে মানবতা অনেক উর্ধ্বে। মানবতাকে সামনে রেখেই প্রধানমন্ত্রী হিসেবে তিনি মনে করেন, ইলিয়াস আলীকে উদ্ধার করা তার দায়িত্ব। প্রধানমন্ত্রী মনে করেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা ও কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইলিয়াস আলীকে খুঁজে বের করতে। সেই লক্ষ্যে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রধানমন্ত্রী বলেছেন, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।


প্রধানমন্ত্রী ইলিয়াসের স্ত্রীকে বলেছেন, আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে ইলিয়াসের ব্যাপারে কোনো তথ্য বা সূত্র থাকলে তা দিন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোনো পরিবারের সদস্য হারিয়ে গেলে বা নিখোঁজ হলে তার যে কী ব্যথা তা আমি বুঝি। বিষয়টি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এর নিবার্হী প্রধান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস আলীর স্ত্রী বলেছেন, সরকার ইলিয়াস আলীকে উদ্ধারে সব ধরনের পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে। এ ব্যাপারে সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

 

অনলাইন রেডিও

You are here চলতি খবর ইলিয়াসকে খুঁজে বের করতে সবার্ত্নক চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা