১২ মে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা
বৃহস্পতিবার, ১০ মে ২০১২, ২৭ বৈশাখ ১৪১৯
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি'র সঙ্গে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় আগামী ১২ মে ২০১২ শনিবার দুপুর ১২টায় গণভবনে সভা অনুষ্ঠিত হবে।এই মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলীয় মাননীয় জাতীয় সংসদ সদস্যগণ, জেলা পরিষদের মাননীয় প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
