Elektronik Sigara সরকারের তিন বছর:পরিবেশ বিপর্যয়, মোকাবিলা, সাফল্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ' র্শীষক সেমিনার ২৫ মে

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

সরকারের তিন বছর:পরিবেশ বিপর্যয়, মোকাবিলা, সাফল্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ' র্শীষক সেমিনার ২৫ মে

 বৃহস্পতিবার |২৪ মে ২০১২ |১০ জ্যৈষ্ঠ ১৪১৯

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর অতিক্রান্ত হয়েছে। সরকারের বিগত তিন বছরের সাফল্য, অর্জন ও চ্যালেঞ্জসমূহের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটি সেমিনারের আয়োজন করেছে। তন্মধ্যে আগামী ২৫ মে ২০১২ শুক্রবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এর সেমিনার কক্ষে মহাজোট সরকারের তিন বছর: পরিবেশ বিপর্যয়, মোকাবিলা, সাফল্য ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. দূর্গাদাস ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবের হোসেন চৌধুরী এমপি। আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশিষ্ট অর্থনীতিবিদ, পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. খলীকুজ্জামান আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।

অনলাইন রেডিও

You are here Home