Elektronik Sigara রাজনৈতিক পরিবর্তনের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী হুমকি যৌথভাবে মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

রাজনৈতিক পরিবর্তনের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী হুমকি যৌথভাবে মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার | ৩০ মে ২০১২ | ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯
Copy-of-PID2205--1প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসলামিকসহ গোটা বিশ্বকে যৌথভাবে বসবাসের প্রয়োজনীয়তা অনুধাবন এবং রাজনৈতিক পরিবর্তনের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী হুমকি যৌথভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, অন্যদের প্রয়োজন মূল্যায়নে আমাদের সবার খোলা মন দরকার এবং ন্যায়বিচার ও নিরপেক্ষতার ভিত্তিতে আপস ও ত্যাগের সদিচ্ছা প্রয়োজন। তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য শান্তি ও সম্প্রীতি অর্জিত হবে। শেখ হাসিনা মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহার রিজ কাল্টন হোটেলে যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম ২০১২'র উদ্বোধনী নৈশভোজে মূল বক্তব্য পেশকালে এ কথা বলেন। তিনি বলেন, জটিলতা থাকবে তবে আমাদেরকে সহিষ্ণুতা, সমঝোতা ও সহযোগিতার মনোভাব প্রদর্শন করতে হবে। নৈশভোজে আরও দু'টি মূল বক্তব্য উপস্থাপন করা হয়। এর একটি উপস্থাপন করেন কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি। অপরটি উপস্থাপন করেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব একমেলদিন ইহসানোগলু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ব্র"কিংস এর পররাষ্ট্রনীতি বিষয়ক পরিচালক ও ভাইস-প্রেসিডেন্ট মার্টিন ইন্ডিক। শেখ হাসিনা বলেন, বিশ্ব বিশেষ করে উন্নত দেশগুলো অনুধাবন করছে যে ন্যায়বিচারের ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃত শান্তি ও স্থিতিলতার জন্য ১৫০ কোটি মুসলমানের জীবনধারা ও সংস্কৃতি বুঝতে পারা জরুরি।

সংলাপ, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে রেয়াত এবং মুসলিম বিশ্বের প্রতি সমর্থনকে ফলপ্রসূ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতিগত অহিংস নীতিসহ ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থার জন্য বাংলাদেশ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্র"তা নয়' নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমাদের দেশে সকল ধর্মের অনুসারীরা শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মতোই ধর্মীয় সম্প্রীতি ও সহ-অবস্থান বিরাজ করছে। এটি আমাদের দু'দেশের বন্ধুত্বের মূলভিত্তি। তিনি বলেন, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, ভবিষ্যত খাদ্য এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রসিডেন্ট ওবামার চারটি উদ্যোগের সবগুলোই বাংলাদেশে চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র জোরদার, আইনের শাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনি এবং সন্ত্রাস দমন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শক্তিশালী অংশীদার।

শেখ হাসিনা বলেন, নতুন নেতৃত্বের উত্থানের পাশাপাশি বিশ্বব্যাপী সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন কোন কোন দেশের রাজনৈতিক দৃশ্যপটেও পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জেরও জন্ম দিয়েছে।

তিনি বলেন, শান্তির জন্য ন্যায়বিচার গুরুত্বপূর্ণ এবং যেকোন শান্তিপূর্ণ পরিবর্তন সমাজ, রাষ্ট্র ও বিশ্বের জন্য মঙ্গলজনক। ন্যায়বিচারের অনুপস্থিতিতে রাষ্ট্র ও অঞ্চলে সামাজিক বিশৃঙ্খলা ও অস্থিতিলতা দেখা দেয়।

ন্যায়বিচারের ক্ষেত্র গণতন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র জনগণকে স্বাধীনতা ও সম্প্রীতি প্রদান করে এবং টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নে উৎসাহিত করে।

তিনি বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর মানবাধিকার রক্ষা, তথ্য অধিকার, দুর্নীতি প্রতিরোধ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে জোরদারের মাধ্যমে তাঁর সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও জনগণের ক্ষমতায়নে প্রচেষ্টা চালিয়ে আসছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করেছে এবং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করেছে।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে তাঁর দল আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচারকে সর্বাত্মক গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে তাঁর সরকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং সর্বস্তরের লিঙ্গ সমতার ওপর গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী এই ফোরামে মূল বক্তব্য প্রদানে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য কাতারের প্রধানমন্ত্রী এবং ব্র"কিং ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বছরের প্রতিপাদ্য 'নিউ ভয়েস নিউ ডিরেকশন' বিভিন্ন দেশকে ঘনিষ্ঠভাবে মতবিনিময় এবং জাতীয় ও আন্তর্জাতিক কৌশল প্রণয়নের সুযোগ করে দিয়েছে।

 

অনলাইন রেডিও

You are here চলতি খবর রাজনৈতিক পরিবর্তনের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী হুমকি যৌথভাবে মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা