Elektronik Sigara গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার | ৩১ মে ২০১২ | ১৭ জ্যৈষ্ঠ ১৪১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে দুদিনের সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র-ইসলামিক বিশ্ব ফোরাম-২০১২'র বার্ষিক সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি গতকাল সকালে কাতারের ক্রাউন প্রিন্স ও ডেপুটি আমির তামীম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেন। এ সময় পদ্মা সেতু ও বাংলাদেশে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিষয় নিয়ে আলোচনা করেন।
কাতারের রাজধানী দোহার আমিরি দেওয়ানে খলিফা আল থানির সঙ্গে বৈঠক হয়। বাসস জানিয়েছে, তারা পদ্মা সেতু ও নতুন বিমানবন্দরের পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়ন এবং দেশে এক হাজার মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয় নিয়েও আলোচনা করেন। আলোচনায় নদী খনন এবং বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের বিষয়টিও স্থান পায়। এছাড়াও কাতারের ডেপুটি আমির দোহায় বাংলাদেশি স্কুল এমএইচএমকে সহায়তারও আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পেঁৗছান।

অনলাইন রেডিও

You are here Home