রোববার | ১০ জুন ২০১২ | ২৭ জ্যৈষ্ঠ ১৪১৯
আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক ১১ জুন রোজ সোমবার বিকেলে জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সংসদীয় দলের এটি পঞ্চদশ বৈঠক। বিকেলে ৪টায় সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ দলের সব সাংসদকে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
