Elektronik Sigara শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত
১২ জুন ২০১২, ২৯ জ্যৈষ্ঠ ১৪১৯

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ ছাড়া গতকাল সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে শুভেচ্ছা জানানো হয়। শেখ হাসিনা ২০০৮ সালের ১১ জুন তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান। ২০০৭ সালের ১৬ জুলাই তাকে ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়

গতকাল দলের বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন। রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কারামুক্তি দিবস উপলক্ষে তাকে শুভেচ্ছা জানায় আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

অনলাইন রেডিও

You are here Home