আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা কাল
রোববার | ১৫ জুলাই ২০১২ | ৩১ আষাঢ় ১৪১৯
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামী ১৬ জুলাই ২০১২ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বিনীত অনুরোধ জানিয়েছেন।
