Elektronik Sigara শেখ কামালের জন্মদিন পালিত

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

শেখ কামালের জন্মদিন পালিত
সোমবার, ৬ আগষ্ট ২০১২, ২২ শ্রাবণ ১৪১৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল ৯ টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএম মোজাম্মেল হক এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুনন্নাহার লাইলি, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও এনামূল হক শামীম প্রমুখ। বেগম মতিয়া চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, 'যাদের গণতন্ত্র, সংবিধান ও হাইকোর্টের রায়ের উপর শ্রদ্ধা আছে তারা আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে।' শেখ কামালের স্মৃতিচারণ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন থেকে শিক্ষা নিতে হবে। তিনি (শেখ কামাল) সে সময়ে তরুণদের কথা চিন্তা করেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আবাহনী ক্রীড়া চক্র গড়ে তুলেছিলেন।

 

আওয়ামী লীগ ছাড়াও মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালক বৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়ার বৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে সকাল ১০টায় বনানী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকাল ১০ টায় শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, র আ ম উবায়দুর মোক্তাদীর এমপি ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শেখ কামালের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, নতুন প্রজন্মকে শেখ কামালের জীবন থেকে শিক্ষা নিতে হবে। বর্তমান সময়ে তরুণদের জন্য শেখ কামাল রোল মডেল হতে পারে।
শেখ কামালের ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ সকাল ১১ টায় মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করে।
যুবলীগের চেয়ারম্যান উমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি প্রমুখ।
মাহবুব-উল-আলম হানিফ পনেরই আগস্ট জাতীয় শোক দিবসের দিন মিথ্যা জন্মদিন পালন না করার জন্য বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান।
এদিকে দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ শেখ কামালের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগে সভাপতিমন্ডলীর সদস্য, যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের।

অনলাইন রেডিও

You are here Home