Elektronik Sigara চলতি খবর

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

চলতি খবর

লাশের রাজনীতি বন্ধ করুন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উন্নয়ন ও দেশের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দিন: শেখ হাসিনা
বুধবার, ২০ মার্চ ২০১৩, ৬ চৈত্র ১৪১৯
Untitled-5প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পিরোজপুরে এক জনসভায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, এখানে এনে দেখে যান পিরোজপুরবাসী যুদ্ধাপরাধী সাঈদীর বিচার চান। তিনি বলেন, বিরোধী দলের নেত্রীকে হত্যা, রক্তঝরা আর লাশের রাজনীতি বন্ধ করতে হবে। নচেত্ যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টার দায়ে তারও বিচার হবে। আওয়ামী লীগ জনগণের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

একজন মুসলমান আরেক মুসলমানকে কিভাবে নাস্তিক বলেন?উনি আল্লাহর উপর বিশ্বাস হারিয়েছেন: শেখ হাসিনা
খালেদা জিয়া আলোচনায় নয়, এক দফায় বিশ্বাসী, ক্ষমতায় যাওয়াই তার এক দফা। এজন্যই তিনি আরও লাশ চান: সৈয়দ আশরাফুল ইসলাম
১৯ মার্চ ২০১৩, ৫ চৈত্র ১৪১৯
PM-5_18.03.2013_Kallol_-_Copyপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া মানুষের জীবন ও রক্ত নিয়ে বাংলাদেশকে ধ্বংস করে ক্ষমতার মসনদে বসতে চান। তার রক্ত পিপাসা এখনো মেটে নাই। যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য দেশকে ধ্বংস করতে তিনি আরো রক্ত চান। তিনি বলেন, অবশ্য মানুষের লাশ ও রক্ত নিয়ে রাজনীতি করা বিএনপির পুরনো চরিত্র। তবে দেশের জনগণ রক্তপিপাসু খালেদা জিয়াকে আর কোনদিন ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না। এ সময় তিনি বিরোধী দলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণের জানমালের ওপর আর যদি হামলা করা হয়, কাউকে হত্যা করা হয় তাহলে জড়িতদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।

যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত এবং রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবো: আওয়ামী লীগ নেতৃবৃন্দ
মঙ্গলবার,১৯ মার্চ ২০১৩ , ৫ চৈত্র ১৪১৯
Janoshaavaআওয়ামী লীগ নেতারা যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশকে ধ্বংস করতে চাইছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১৬ কোটি মানুষ তার এই ষড়যন্ত্র রুখে দেবে। আর যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত এবং রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব। গতকাল সোমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মদিন উপলক্ষে বিএনপি-জামায়াতের দেশব্যাপী তাণ্ডব ও যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত জনসভায় ক্ষমতাসীন দলের নেতারা এসব কথা বলেন। তারা আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন। ক্ষমতায় যেতে তিনি আরও রক্ত চান।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আজকের জনসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য

১৮ মার্চ ২০১৩, ০৪ চৈত্র ১৪১৯

ফেসবুক লিংকসমূহ:

বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান
বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারে অঙ্গীকারবদ্ধ: শেখ হাসিনা
রোববার, ১৭ মার্চ ২০১৩, ৩ চৈত্র ১৪১৯
PM2_9140-3-3প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের গভীর দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ানো ও তাদের সেবা করার মানসিকতা নিয়ে নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, 'তোমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে যিনি কখনই অসহায় মানুষের পাশে দাঁড়াতে দ্বিধা করতেন না। এমনকি তিনি প্রায়ই নিজের কাপড়সহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র দরিদ্রদের দান করে দিতেন। তোমাদেরকে অবশ্যই বঙ্গবন্ধুর চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে।' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আজ সকালে এখানে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে শিশু-সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
রোববার, ১৭ মার্চ ২০১৩, ৩ চৈত্র ১৪১৯
A0Z9418জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস দেশব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে।জাতির জনকের জন্মদিনে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান হিসাবে দলের সভাপতিমণ্ডলী, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগেই সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে: শেখ হাসিনা
শনিবার,১৬ মার্চ ২০১৩,২ চৈত্র ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না তার যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বনের মধ্যে দিয়ে সেই মুখোশ উন্মোচিত হয়েছে। তিনি আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপির চরিত্র হচ্ছে খুনীদের মদদ দেয়া, রক্ষা করা ও তাদের উৎসাহিত করা। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক এটা তাদের পছন্দ নয়। তারা সবসময় মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পাশে থাকতে চায়।

সংলাপের দ্বার সব সময় খোলা: সৈয়দ আশরাফুল ইসলাম
সংখ্যালঘুদের উপর হামলার অর্ধেকের বেশী জায়গায় হামলা করেছে বিএনপি, এর বেশীর ভাগ দায় বিএনপির: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
শনিবার,১৬ মার্চ ২০১৩,২ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সমস্যা সমাধানে সংলাপের কোন বিকল্প নেই। সংলাপের দ্বার সব সময় খোলা রয়েছে। আজ বিকাল তিনটায় আওয়ামী লীগ আয়োজিত দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, সরকার সংলাপের জন্য প্রস্তুত রয়েছে, আপনি প্রস্তুত হন। শাহবাগের সবাইকে নাস্তিক বলে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরো বলেন, 'এই অশোভন ও অশ্লীল বক্তব্য দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়।

আজ ১৮ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা
১৮ মার্চ ২০১৩,৪ চৈত্র ১৪১৯
আজ ১৮ মার্চ ২০১৩ সোমবার, দুপুর ৩টায় যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, সামপ্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করতে বিএনপি-জামাত জোটের সন্ত্রাসের প্রতিবাদে বিশাল জনসভা। প্রধান অতিথি: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস
নানা কর্মসূচীতে দিবসটি পালন করবে আওয়ামী লীগ
শনিবার,১৬ মার্চ ২০১৩,২ চৈত্র ১৪১৯
577112_479532518735499_1423176561_n১৯২০ সালের ১৭ মার্চ বাঙালির বহু শতাব্দীর পরাধীনতার শৃঙ্খল মোচনে শান্তি ও মুক্তির বারতা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গীপাড়ার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর বাল্যকাল টুঙ্গীপাড়া গ্রামেই কাটে। টুঙ্গীপাড়া প্রথমে কোটালীপাড়া ও পরে গোপালগঞ্জ থানার অন্তর্গত ছিল। মধুমতি আর বাঘিয়ার নদীর তীরে এবং হাওড়-বাঁওড়ের মিলনে গড়ে ওঠা বাংলার অবারিত প্রাকৃতিক পরিবেশে টুঙ্গীপাড়া গ্রামটি অবসি'ত। স্বাধীনতা লাভের পর টুঙ্গীপাড়াকে পৃথক থানা ঘোষণা করা হয়।টুঙ্গীপাড়া গ্রামেই শেখ মুজিবুর রহমান ধন ধান্যে পুষ্পে ভরা শস্য শ্যামলা রূপসী বাংলাকে দেখেছেন।

খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান এটা পাগলেও বিশ্বাস করবে না: আওয়ামী লীগ নেতৃবৃন্দ
আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী: আওয়ামী লীগ নেতৃবৃন্দ
শনিবার, ১৬ মার্চ ২০১৩,২ চৈত্র ১৪১৯
আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ভয় পান বলেই গণজাগরণ মঞ্চ বন্ধ করার কথা বলছেন। তিনি বলেন, 'খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চান এটা পাগলেও বিশ্বাস করবে না। এর চেয়ে হাস্যকর, নিলর্জ্জ মিথ্যাচার আর কিছুই হতে পারে না। কারণ তিনি প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন।' মাহবুব-উল আলম হানিফ গতকাল সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরীর সংসদ সদস্যদের সঙ্গে এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ।

আরও আর্টিকেল...

অনলাইন রেডিও

You are here চলতি খবর