Elektronik Sigara চলতি খবর

বাংলাদেশ আওয়ামী লীগ

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

চলতি খবর

কোন অশুভ শক্তিকে জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকবে এবং সকল রায় কার্যকর করা হবে,রাঙ্গামাটিতে শেখ হাসিনা
২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১১ ফাল্গুন ১৪১৯
pm_23.02.2013প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁর সরকার কোন অশুভ শক্তিকে জনগণের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলতে দেবে না। তিনি আজ বিকেলে শহীদ শুক্কুর স্টেডিয়ামে এক বিশাল জনসভায় ভাষণদানকালে বলেন, ধর্ম নিয়ে খেলা করার অধিকার কারো নেই। যুদ্ধাপরাধীদের রক্ষায় এ ধরনের খেলা জনগণ মেনে নেবে না। প্রধানমন্ত্রী দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, সবাইকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে- যাতে কেউ আগুন নিয়ে খেলা করতে না পারে। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য অথবা কোনো পত্রিকা বা মিডিয়ায় এ ধরনের প্রচারণা ও প্রকাশনা চালানো সহ্য করবে না।

১৪ দলের প্রতিবাদ সমাবেশ আজ

২৩ ফেব্রুয়ারি ২০১৩, ১১ ফাল্গুন ১৪১৯

আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল বলেছে, বিএনপির ইন্ধনে এবং খালেদা জিয়ার প্ররোচনায় ইসলামী সংগঠনের নামে জামায়াত-শিবির রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার অস্ত্র হাতে হামলা ও ভাংচুর চালিয়েছে। দেশব্যাপী এই সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার রাজধানীসহ সারা দেশের সব জেলা এবং উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১৪ দল।

ভাষা শহীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০১৩, ৯ ফাল্গুন ১৪১৯
PM4_0171-1-1প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশের প্রথম প্রহরে সরকার ও জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১২টা ১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দ, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম জেগেছে, যুদ্ধাপরাধীদের রক্ষাকারীদেরও সমঅপরাধে বিচার করা হবে:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশের প্রতিটি জেলা উপজেলা এখন শাহবাগ।একটি দেশের সঙ্গে বোঝাপড়া করতেই খালেদা জিয়া সিঙ্গাপুরে: সৈয়দ আশরাফুল ইসলাম
২১ ফেব্রুয়ারি ২০১৩, ৯ ফাল্গুন ১৪১৯
A0Z5613প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এ কাজে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন, এই যুদ্ধাপরাধীদের যারা রক্ষা করতে চান, তারাও সমান অপরাধী। এদেরও বিচার বাংলার মাটিতেই হবে। আমরা অতীতে যেসব কথা দিয়েছি, তার প্রতিটি রক্ষা করেছি। এবারও রক্ষা করব। এই অপরাধীদের বিচার করেই আমরা জাতিকে কলঙ্কমুক্ত করব। শাহবাগের তরুণ প্রজন্মের গণজাগরণকে আবারও সমর্থন জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এতে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার ক্ষেত্রে আশাবাদী হয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আওয়ামী লীগের কর্মসূচি
বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৩, ৮ ফাল্গুন ১৪১৯
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির দ্বারে সমাগত। মায়ের ভাষার অধিকার, মাতৃভাষা প্রতিষ্ঠার সংগ্রাম ছিল পরাধীনতার শৃঙ্খল-শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ-জাতীয় চেতনার প্রথম উন্মেষ। আর সেই চেতনাই জাতিকে দিয়েছে আত্মপরিচয়; উদ্বুদ্ধ করেছে অন্যায়-নিপীড়ন ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামে সর্বস্ব-পণ করতে। এদিন বাঙালির আত্মচেতনার; অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তার ঐক্যবদ্ধ, ত্যাগদীপ্ত সংগ্রামের দিন। জাতি হিসেবে তার আত্মপ্রতিষ্ঠার, আত্মবিকাশের ও আত্মবিশ্লেষণের দিন।
অমর একুশের বীর শহীদানদের পূণ্যস্মৃতি, রক্তাক্ত সিঁড়ি ও চেতনায় উদ্ভাসিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামী পথে অগ্রসর হয়ে সার্বভৌমত্বের বিজয় তোরণ পার হয়েছে। বিশ্বের মানচিত্রে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। এই সুদীর্ঘ সংগ্রামের পথে বরকত, রফিক, সালাম ও জব্বারের উত্তরসূরী হয়েছেন আরো লাখো লাখো শহীদান। যা আমাদের স্বাধীনতার লালসূর্য পতাকায়, আমাদের প্রাণে চিরভাস্বর হয়ে থাকবে।
মায়ের ভাষার অধিকার রক্ষা, আত্মমর্যাদা, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের গৌরবে প্রজ্জ্বল, চরম ত্যাগে দীপ্ত শহীদদের রক্তে রাঙানো দিবসটি কৃতজ্ঞ বাঙালি জাতির সাথে প্রতিবারের ন্যায় এবারও নতুন মাত্রিকে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী নরঘাতকদের বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করা এবং এই অশুভ শক্তির দেশবিরোধী, জাতিদ্রোহী, নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় গণজাগরণ সৃষ্িটর লক্ষ্যকে সামনে রেখে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ ও পালন করবে।

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৩
পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি নিম্নরূপ :

২০ ফেব্রুয়ারি ২০১৩ বুধবার
বিকেল সাড়ে ৩ টায় : আলোচনা সভা।
স্থান : ওসমানী স্মৃতি মিলনায়তন।
প্রধান অতিথি :বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি।
সভাপতিত্ব করবেন:বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদের মাননীয় উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।
আলোচনা করবেন : দেশবরেণ্য বুদ্ধিজীবীবর্গ ও জাতীয় নেতৃবৃন্দ।

২১ ফেব্রুয়ারি ২০১৩ বৃহস্পতিবার
রাত ১২-০১ মিনিটে : কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ। (মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর)
ভোর ৬-৩০ মি.:সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
সকাল ৭-৩০ মি. :কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস'ানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরী শুরু হবে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্ল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এক বিবৃতিতে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গৃহীত কর্মসূচিসমূহ দেশবাসীর সাথে যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য আওয়ামী লীগের সকল শাখাসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নতুন প্রজন্ম জেগে উঠেছে কোন চক্রান্তে কাজ হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮ ফেব্রুয়ারী ২০১৩, ৬ ফাল্গুন ১৪১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জেগে উঠেছে। দেশকে আরেকটি রণক্ষেত্রে পরিণত করার চক্রান্তে কোন কাজ হবে না। তিনি বলেন, এই অপশক্তি দেশে আরেকটি যুদ্ধের এবং দেশকে ১৯৭১ সালের মতো রক্তক্ষয়ী রণাঙ্গনে পরিণত করার হুমকি দিয়েছে। তবে এতে কোন কাজ হবে না। কারণ দেশের জনগণ বিশেষ করে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

জামাত-শিবিরের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই:প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজীব শাহবাগ আন্দোলনের প্রথম শহীদ: শেখ হাসিনা
১৭ ফেব্রুয়ারি ২০১৩, ৫ ফাল্গুন ১৪১৯
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জামাতে ইসলামী কোন গণতান্ত্রিক দল নয়। জামাত যে একটি সন্ত্রাসী সংগঠন তা প্রমাণিত হয়েছে। এ কারণে জামাত-শিবিরের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ঐ দলটিকে আর কোন ছাড় দেয়া হবে না। গতকাল শনিবার নিহত ব্লগার আহমেদ রাজীব দায়দারের পরিবারকে সমবেদনা ও সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রী মিরপুরের পলাশনগরে তাদের বাড়িতে যান। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। জামায়াতকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, 'প্রমাণ হয়ে যাচ্ছে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে।'

১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার একদলীয় নির্বাচনী প্রহসন- কালো দিবস পালন করুন: আওয়ামী লীগ

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২ ফাল্গুন ১৪১৯

আগামীকাল ১৫ ফেব্রুয়ারি। ১৯৯৬ সালের এই দিনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের ধ্বজাধারী খালেদা জিয়ার নেতৃত্বাধীন দুর্নীতিবাজ বিএনপি সরকার একদলীয় প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করে। রাতের অন্ধকারে পেছনের দরজা দিয়ে অবৈধ ক্ষমতা দখলদার স্বৈরশাসকদের গর্ভে জন্মলাভকারী বিএনপি সরকার এই নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার হরণের ক্ষেত্রে এক নজিরবিহীন কালো অধ্যায় সৃষ্টি করেছিল। বিএনপির সহযোগী জাতির জনকের অত্মস্বীকৃত খুনিদের দল ফ্রিডম পার্টি ছাড়া এই নির্বাচনে কোন রাজনৈতিক দলই অংশগ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৪ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। দেশের সকল সংবাদপত্র, গণমাধ্যম, দেশী-বিদেশী পর্যবেক্ষক, সাংবাদিক, এনজিও, কূটনীতিক এমনকি খোদ নির্বাচন কমিশনের মতে দেশের ৫ শতাংশ মানুষও এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যায়নি। খালেদা জিয়ার আজ্ঞাবাহী প্রধান নির্বাচন কমিশনার একেএম সাদেক বলেছিলেন, ''কত শতাংশ লোক ভোট দিয়াছে তাহা বড় কথা নয়, নির্বাচন অনুষ্ঠিত হইয়াছে ইহাই আসল কথা।" তাই দেশে বিদেশে কোথাও এই নির্বাচন ন্যূনতম গ্রহণ যোগ্যতা পায়নি। জনগণের ভোট চুরি করে খালেদা জিয়ার ক্ষমতায় থাকাই ছিল এই নির্বাচনের একমাত্র উদ্দেশ্য। কিন' বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রবল প্রতিরোধের মুখে এবং শত শহীদের আত্মহুতির মধ্য দিয়ে বিএনপির এই স্বৈরতান্ত্রিক তৎপরতা নস্যাৎ হয়ে যায়।

 

গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা সেদিন বলেছিলেন, ''এটা কোন নির্বাচন নয়, এই ভোট বিএনপি'র স্টাইল। জনগণ নির্বাচন বর্জন করেছে। শতকরা ৯৫ ভাগেরও বেশি মানুষ ভোট না দিয়ে সরকারের প্রতি গণঅনাস'া জানিয়েছে। তারা বিরোধী দলের প্রতি আস'া ও সমর্থন প্রদান করেছে। জনগণের দেওয়া রায়ে বিএনপি সরকার তার আইনগত বৈধতা এবং দেশ পরিচালনার অধিকার হারিয়েছে। জনরায়ের পরে বাংলাদেশের মাটিতে বিএনপি সরকারের কোন অসি-ত্ব নেই।"

জনগণের দাবির মুখে তাদের ভোটাধিকার হরণকারী স্বৈরাচারী খালেদা জিয়া সরকার ৩০ মার্চ পদত্যাগ করতে বাধ্য হয়। বিজয় হয় বাংলার গণতান্ত্রিক জনতার। এই দাবি বিএনপি পূর্বাহ্ণে মেনে নিলে অসংখ্য মানুষকে জীবন দিতে ও প্রহসনের নির্বাচনে দেশের কোটি কোটি টাকার অপচয় হতো না। খালেদা জিয়ার জেদ, ক্ষমতায় থাকার নির্লজ্জ স্বৈরতান্ত্রিক মানসিকতা ও একগুয়েমির কারণে অগণিত মানুষকে জীবন দিতে হয়েছে; তার হাত হয়েছে রক্তে রঞ্জিত। প্রকৃতপক্ষে মেয়াদপূর্তির আগেই বিএনপি সরকার হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, অত্যাচার, নির্যাতন, লুণ্ঠণ, জাতীয় সম্পদ পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, বিচারহীনতা, স্বজনপ্রীতি ইত্যাদি দুষ্কর্মের কারণে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল।

১৫ ফেব্রুয়ারি, জনগণের ভোটাধিকার হরণের এই দিনটি বাংলাদেশের অযুত কোটি গণতন্ত্র প্রিয় মানুষের সাথে আওয়ামী লীগ আগামীকাল দেশব্যাপী মিছিল, সভা-সমাবেশ ইত্যাদির মধ্য দিয়ে কালো দিবস হিসেবে পালন করবে।

এই উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বক্তৃতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উক্ত কর্মসূচি পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স'ানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আওয়ামী লীগের সকল শাখার নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ জানিয়েছেন।

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো 'অফিসিয়াল অ্যাকাউন্ট' বা 'পেইজ' নেই
বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৫ মাঘ ১৪১৯
ফেইসবুকে (Facebook) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো 'অফিসিয়াল অ্যাকাউন্ট' বা 'পেইজ' নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল। মাহবুবুল হক শাকিল বলেন, "ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট বা পেইজ নেই।" বিষয়টি নিয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ১৪ দলের কর্মসূচি
বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৫ মাঘ ১৪১৯
মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামাত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমাবাজি ও দেশবিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এই সকল কর্মসূচিতে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ যোগদান করে সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেট মহানগরীতে, ৮ ফেব্রুয়ারি শুক্রবার জয়পুরহাট সদরে, ৯ ফেব্রুয়ারি শনিবার রংপুর মহানগরীতে ও ১১ ফেব্রুয়ারি সোমবার রাজশাহী মহানগরীতে স্থানীয় ১৪ দল আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।

তিনি অন্য দেশ ডেকে শায়েস্তা করতে চান বাংলাদেশকে, সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৫ মাঘ ১৪১৯
PID_5791--03_0প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বিরোধীদলীয় নেতা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে নিবন্ধ লিখেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে একেবারেই বিশ্বাসী নন। এ কারণেই অন্য দেশের মাধ্যমে বাংলাদেশকে শায়েস্তা করতে চাচ্ছেন। এর বিচারের ভার দেশের জনগণের ওপর তুলে দিলাম।' গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। ওয়াশিংটন টাইমসে প্রকাশিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার লেখা নিবন্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, তার লেখা নিবন্ধে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে জিএসপি-সুবিধা পায়, তা বাতিল করতে বলেছেন। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত হয়, সে আহ্বান তিনি জানিয়েছেন।

আরও আর্টিকেল...

অনলাইন রেডিও

You are here চলতি খবর