শেখ ফজিলাতুন নেছা, ডাক নাম রেণু। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে রেণু নামেই অসংখ্যবার সম্বোধন করেছেন তাকে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠাঙ্গিনী, তার প্রাণপ্রিয় স্ত্রী। বাঙালির মুক্তির সংগ্রামে সদাব্যস্ত নেতা শেখ মুজিবুর রহমানের সংসারের প্রাণভোমরা এই বাঙালি গৃহবধূ ক্রমেই হয়ে উঠেছেন জাতিকে স্বস্তির ছায়াদানকারী আঁচলধারিণী। তিনি যেমন একহাতে নিজের সংসার সামলেছেন, ত...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন একসাথে কাজ করতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা-অবরোধ ও পাল্টা নিষেধাজ্ঞা-অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কারণে সারা বিশ্বের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দক্...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহিয়সী নারী বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও এই শিক্ষা নিতে পারে যে, কিভাবে একটি দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু নয়, পৃথিবীর অনেক মেয়েরাই তাঁর জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারে।’ প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণ করে আমাদের যুব সমাজ নিজেদেরকে গড়ে তুলবে এবং শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মর্যাদাকে আরো সমুন্নত করবে।তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিক নির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুব সমাজ তাদের চলার পথে তাঁর আদর্শকে সামন...
১৫ই আগস্টের দুঃসহ স্মৃতিচারণ করে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি হয়ে কীভাবে ঘাতকরা জাতির পিতার বুকে গুলি চালিয়েছিল! তিনি বলেন, ঘাতকরা একসময় আমাদের বাসায় নিয়মিত আসা-যাওয়া করত। আজও তারা তৎপর, আমাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে। বুধবার (৩ আগস্ট) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স...
জাতির পিতা হত্যাকান্ড ইতিহাসের একটি কলংকজনক অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁদের মুখে হাসি ফোটানোর জন্য জাতির পিতা নিজের জীবন উৎসর্গ করেছিলেন আপনজন হিসেবে বাবাকে যেজন্য তাঁরা কাছে পাননি সেই বাঙ্গালিদের হাতেই কেন জাতির পিতাকে জীবন দিতে হলো সে প্রশ্নের উত্তর আজো খুঁজে ফেরেন তিনি। প্রধানমন্ত্রী আজ সকালে শোকবহ আগস্টের প্রথম দিনে কেন্দ্রীয় কর্মসূচির ...
দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের বাঁধভাঙা উল্লাস বলে দিচ্ছে- সেখানকার পাঁচ কোটি মানুষের জীবনে বড় ধরণের পরিবর্তন আসবে পদ্মাসেতুর কারণে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। ইতোমধ্যে হাজার কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে নতুন নতুন উদ্যোক্তা;দের মাধ্যমে। এমনকি প্রান্তিক চাষি, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষরাও লাভবান হবেন। বাংলাদেশ ডিজিটাল হওয়ায় ইতোমধ্যে সৃষ্টি হয়েছে নতুন নতুন পে...
একসময় কৃষিপ্রধান দেশ হিসেবেই পরিচিতি ছিল বাংলাদেশের, জিডিপিতে কৃষির অবদান ছিল ৮০ ভাগ। কৃষিপ্রধান দেশ হিসেবেই নিজেকে একুশ শতক অবধি টেনে এনেছে বাংলাদেশ। তবে সাম্প্রতিককালে জিডিপির চিত্রটা দারুণভাবে বদলে গেছে। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান এখন গড়ে মাত্র ২০ ভাগ বা তারও কম। সেবা খাত কৃষি ও শিল্পকে অতিক্রম করে জিডিপিতে শতকরা ৫০ ভাগের বেশি অবদান রাখতে শুরু ক...
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে আজ শনিবার বিকাল ৫টায় সাহেব বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পর...
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতার সঙ্গে কর্মীর এবং কর্মীর সঙ্গে জনগণের সেতুবন্ধন সৃষ্টি করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে নিজের বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নেতাকর্মীদের উ...
বৈধ পথে প্রবাসীরা যেন আরও সহজে দেশে টাকা পাঠাতে পারে, সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলায় নির্মিত ২৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে (ভার্চ্যুয়াল) প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ওসমানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্...
রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপির কর্মী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলা ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্ব মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানী তেলের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে। বাংলাদেশে রিজার্ভ ও তেলের মজুদে কোনো ঘাটতি নেই। বিশ্ব অস্থির পরিস্থিতিতে যে কোনো সঙ্কট মোকাবেলার প্রস্তুতি হিসেবে সাশ্রয়ী হওয়ার নীতি নিয়েছে বাংলাদেশ। বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ...
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর অশালীন বক্তব্যের প্রতিবাদ ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা ৭.৩০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ...
নদীমাতৃক বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য বর্ষাকাল যেনো এক আশীর্বাদ। বর্ষার বারিধারায় বহমান পলিতে উর্বর হয়ে ওঠা জমিনেই ফলে সারা বছরের ফসল। অর্ধশতাব্দী আগের কথা বলছি। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সময়টা ১৯৭১ সাল, বাঙালি জাতির চূড়ান্ত প্রসববেদনার কাল। ১৯৭১-এর বসন্তকালে পাকিস্তানি জান্তাদের গুলির শব্দে ঢাকা পড়েছিল কোকিলের কুহু তান, বাঙালির বুকের তাজা রক্তে রক্তিম রাজপথ...
হীরেন পণ্ডিতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটিবিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়। তার নেতৃত্বেই শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দেশ এগিয়ে গেছে। তার সেই চিন্তায় ডিজিটাল বাংলাদেশের বিকশিত রূপটি এখন আমরা দৈনন্দিন জীবনে উপভোগ করছি। প্রাণঘাতী ব্যাধির চিকিৎসা থেকে শুরু করে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে অনলাই...
এম নজরুল ইসলামঃ অন্তরে যাঁর দেশমাতৃকাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত, তিনি যেকোনো বাধাকেই তুচ্ছ জ্ঞান করে এগিয়ে যেতে পারেন। ইসক্রা থেকে যেমন জ্বলে ওঠে মশাল, তেমনি আজকের দিনের তারুণ্যই আগামী দিনের নেতৃত্বের পথটি দেখিয়ে দিতে পারেন। যেমন দেখিয়ে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। উত্তরাধিকার সূত্রেই এখন রাজনীতির মঞ্চে তিনি। ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক উত্তরাধিকার টেনে নিয়ে যাওয়...
বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে চা খাওয়াবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের কেন্দ্রীয় নেতাদের যৌথসভায় এসব কথা বলেন দলটির সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। শে...
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আজ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীরবিক্রম মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসে...
করোনার করালগ্রাস, এরপরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন নিষেধাজ্ঞা, সর্বোপরি বহুমুখী দুর্যোগে পতিত হয়েছে পৃথিবীর সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট। ইউরোপ-আমেরিকার শক্তিশালী রাষ্ট্রগুলোও নানাবিধ সংকটে নিমজ্জিত। যার কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে আমাদের ওপরও। তবে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ভূমিকা গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েক বছরের সব দুর্যোগের আগে ও প...