তুরাগ নদীকে আমরা চিনি জীবনের নদী হিসেবে। এই নদী কৃষকের মাঠে জল দেয়, জেলের জালে মাছ তুলে দেয়, শহরের মানুষকে প্রকৃতির নিঃশ্বাস এনে দেয়। কিন্তু আজ আমার চোখে সেই তুরাগ যেন আর কেবল একটি নদী নয়। সে যেন শোকের প্রতীক, কান্নার প্রতীক। তার ঢেউয়ে আমি শুনি মায়ের আর্তনাদ, সন্তানের হাহাকার, স্বজনহারা মানুষের দীর্ঘশ্বাস। আজ তুরাগের জল যেন কারবালার ফুরাত নদীর রক্ত স্রোতে ম...