গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যেআগামী ৬ জানুয়ারী বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪দল।রোববার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিককার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগেরসভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথাবলেন।
দেশের শীত কবলিত মানুষের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে গতকাল ৭৩ হাজার পিস কম্বল দিয়েছে ৯টি ব্যাংক ও এক ব্যক্তি। এ ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক।
সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশগড়ে তুলতে সরকারের অংশীদার হতে গতকাল তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।
বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকারীদের কুলাঙ্গার আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতির জনকের বিরুদ্ধে এ ধরনের মন্তব্যকারীদের ছাড়া হবে না।তিনি বলেন, ‘দেশের মানুষ এখন এ জাতির প্রকৃত ইতিহাস জানেন। যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেন তারা কুলাঙ্গার। এ ধরনের মন্তব্যকারীরা ছাড়া পাবে না। তাদের বিচার করবে জনগণ।’
বার হাজার মেট্রিক টন চাল নিয়ে শ্রীলংকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি বাংলার কাকলি। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চাল রপ্তানির সবচেয়ে বড় চালানটি শনিবার সকাল ১টা ৫০মিনিটে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।