প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বিশ্বকাপ ফুটবল আয়োজন উপলক্ষে ক্রমবর্ধমান শ্রমিক চাহিদার প্রেক্ষিতে কাতারে আরো বাংলাদেশী শ্রমিক নেয়ার আহবান জানিয়েছেন।
মালদ্বীপের সঙ্গে যৌথভাবে গভীর সমুদ্রে মৎস সম্পদ আহরণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের সভায় মোট ৪৯৬১.৪২ কোটি টাকা ব্যয় সম্বলিত ৯টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধূলার সুযোগ সৃষ্টির জন্য সরকার দেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরীর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রতি উপজেলায় অন্তত একটি করে মিনি স্টেডিয়াম করে দেব। যেখানে স্কুল-কলেজের ছেলে-মেয়েরাই বেশী করে খেলাধূলার সুযোগ পাবে।’
যুক্তরাজ্যের লেবার পার্টির ১১ সদস্যের একটি প্রতিনিধিদল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।