তিন বছরের (২০১৬-২০১৮) জন্য সর্বসম্মতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রকল্পের জাতীয় কমিটির চুতর্থ বৈঠকে এই স্থাপনা নির্মাণে কাজ ‘যথাযথভাবে’ শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যক ত্যাগী নেতা তৈরী করেছে। তাদের আত্মত্যাগের জন্য কেউ দলের ক্ষতি করতে পারবে না।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প এবং টাঙ্গাইলে মেডিকেল কলেজ স্থাপনসহ ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কর্তব্য পালনকালে নিহত ৫ পুলিশ জওয়ানের পরিবারের সদস্যদের ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।