প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে চীন এদেশের পাশে থাকবে এবং চীন ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সহায়তায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১’র মধ্যে এক উন্নত দেশে পরিণত হওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ও ব্রিটেনের ঘনিষ্ঠ সহযোগিতা আরো জোরদার হবে।
পৌরসভা নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিজেদের ক্ষতি করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি প্রযুক্তির সাথে মানিয়ে নিতে ও ব্যবহার করতে পারে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও দিল্লীর মধ্যে সংযোগ এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ আরো বৃদ্ধির লক্ষ্যে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে বন্ধ থাকা সীমান্ত সড়কগুলো পুনরায় খুলে দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমরা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ থাকা সীমান্ত সড়কগুলো পুনরায় খুলে দিতে চাই। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগ এবং জ...