প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুত সহায়তা পেলে বাংলাদেশের কঠোর পরিশ্রমী ও উদ্যমী মানুষ অদূর ভবিষ্যতে উন্নয়নের এক বিস্ময় হিসেবে আবির্ভূত হবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নের লক্ষ্যে সমগ্র দেশকে রেলওয়ে নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার উদ্যোগ গ্রহন করেছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে আরও উন্নয়নের লক্ষ্যে বিদ্যুৎ, পরিবহন, পল্লী উন্নয়ন, শিক্ষা, কৃষি ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকার গৃহীত স্বাস্থ্যসেবা কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিকিৎসকদের উল্লেখ করে বলেছেন, চিকিৎসকদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবশ্যই মনোযোগী হতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের সম্পদ ও গর্বের প্রতীক হিসেবে অভিহিত করে এই বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় সবকিছু করার জন্য তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।