প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা হিসেবে বিনা মূল্যে কৃষি-উপকরণ ও আর্থিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়। দেশের ২৪ জেলার ৩ লাখ ১৭ হাজার ৪৩৩ জন কৃষক এই প্রণোদনা পাবেন। গতকাল বৃহস্পতিবার এ কার্যক্রম শুরু হয়েছে, আর শেষ হবে এ মাসেই।
সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদকে মানব সভ্যতার অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দু’টি চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-২০৩০কে একটি সম্মিলিত যাত্রা হিসেবে বর্ণনা করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে হবে।
বাংলাদেশ মাঠ ও নীতিনির্ধারণী পর্যায়ে জাতিসংঘ শান্তি মিশনের সময়োপযোগী চাহিদা পূরণে আরো ভালভাবে সাড়া দিতে একটি জাতীয় শান্তিরক্ষা কৌশল গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির জন্য বাংলাদেশে ব্যাপক ভিত্তিক অর্থায়ন কর্মসূচি চালু করতে তাঁর আগ্রহ প্রকাশ করেছেন।