প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশী শান্তিরক্ষীদের চেতনা ও পেশাদারিত্বকে অনন্য হিসেবে উল্লেখ করে বলেছেন, সদর দফতরসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গুরুত্বপূর্ণ কিছু পদে নিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তাব পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ বাহিনীর সকল শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে দেশের ভাবমূর্তি বজায় রেখে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
চলতি বছরের শুরুতেই বিএনপি-জামাত গোষ্ঠীর লাগাতার হরতাল-অবরোধ ও পেট্রোল বোমা হামলা সত্ত্বেও এসএসসি পরীক্ষায় সফল শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার খাদ্য ও কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং দেশের সকল মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে সচেষ্ট থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীকে অধিকতর শক্তিশালী ও আধুনিকায়নে তাঁর সরকারের প্রয়াসের কথা উল্লেখ করে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, বাংলাদেশ আগামীতে যুদ্ধবিমান (ফাইটার প্লেন) তৈরি করবে।