প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে ২০১৫-পরবর্তী লক্ষ্যমাত্রা অর্জনে দেশগুলোর তথ্য, উন্নত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ে নিবিড় নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বিশ্বমানের বিভিন্ন পণ্য আমদানি করতে লিথুয়ানিয়া সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশবাসীর মর্যাদা রক্ষায় তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। ১৯৮১ সালের এই দিনে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণকালে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।
বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।
জেলার সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৫ লাখের বেশী লোকের দীর্ঘদিনের ভোগান্তি অবসানে মহানন্দা নদীর ওপর বহুল প্রতীক্ষিত শেখ হাসিনা সেতু (দ্বিতীয় মহানন্দা সেতু) চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।