আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশ-ভারত (ভেড়ামারা-বহরমপুর) বিদ্যমান পাওয়ার গ্রীডে সংযোগ সম্প্রসারণ কাজের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদ (একনেক)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড’ হস্তান্তর করেছেন।
মন্ত্রিসভা মোবাইল অপারেটরদের সিম অথবা রিম কার্ড ব্যবহারের ওপর ১ শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে অনেক মজবুত ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির কথা তুলে ধরে এ দেশের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, নিজেদের মেধা ও যোগ্যতায় বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুধাবিভক্ত বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে পরাশক্তিকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছিলেন।