২০০৮ সালে দেশের ৪৫ ভাগ এলাকা বিদ্যুতের আওতায় ছিল। বর্তমানে দেশের ৭০ ভাগেরও বেশী মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। ২০২১ সালের মধ্যে দেশের সব মানুষ বিদ্যুৎ পাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে বলেছেন, বাংলাদেশের মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে ১৯৭১ সালের মতো সাহস ও শক্তির সঙ্গে বিদ্যমান বাধা অতিক্রম করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকাল ১০টার পর তিনই বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিনে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে তৈরিকৃত গ্রাফিক উপন্যাস সিরিজ “মুজিব” এর মোড়ক উম্মোচন করে। মোড়ক উম্মোচন করেছেন বঙ্গবন্ধুর নাতি, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।
বাংলাদেশ ডাকঘর আজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড ছেড়েছে।