দারিদ্র্য বিমোচন এবং মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের সাফল্য অর্জনের প্রশংসা করেছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এ্যানেটি ডিক্সন। তিনি বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা অনুসরণ করছে।
অটিজম বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেনকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ব্যারী ইউনিভার্সিটি ‘ডিসটিংগুইস্ড এলামনাই অ্যাওয়ার্ডস্’ প্রদান করা হয়েছে।
জাতীয় গ্রিডে আরও ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে যাচ্ছে বিধায় মার্চ মাসে সেচ কাজে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করবে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন রোগীদের আরো উন্নত চিকিৎসা প্রদানে দেশে একটি আন্তর্জাতিকমানের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলতি হরতাল ও অবরোধে ক্ষতিগ্রস্ত বাস, ট্রাক ও অন্য যানবাহনের মালিকদের আর্থিক সহযোগিতা দিতে তাদের মাঝে চেক হস্তান্তর করেছে।