প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চলতি বছরের ১০ মাসে আরো প্রায় দেড়লাখ কর্মী মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যেতে পারবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগির বাংলাদেশ সফরে তার আগ্রহ ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে গতকাল এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে।
বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প এলাকার মানুষের পুনর্বাসন ও সামাজিক উন্নয়নে একটি তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ইতিমধ্যে চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পবিত্র সংবিধান ও গণতন্ত্রের প্রতি যে কোন হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।