কখনো অনুরোধ, কখনো আহ্বান, কোনোটি নির্দেশ আবার কোনোটি ছিলো আবদার। দেশকে গড়তে নিজের স্বপ্নগুলো যখন মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের শোনাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কন্ঠে ও কথায় বারবারই ফুটে উঠছিলো এমন সব অভিব্যক্তি। যেনো খুব কাছের মানুষগুলোকে দেশকে নিয়ে মনের চাওয়াগুলো শোনাচ্ছিলেন আর বলছিলেন এর বাস্তবায়ন চাই।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ যৌথভাবে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে।
মন্ত্রিসভা ইপিজেড শ্রমিকদের সংগঠন করার বিধান রেখে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় মতো পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করে সেতু নির্মাণে আর যাতে কোনো বাধা না আসে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশৃঙ্খল বাহিনী পরিচালনায় চেইন অফ কমান্ড সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কার্যকরী কমান্ড চ্যানেল সেনাবাহিনীতে যে কোন কাজ সমাধানে মূখ্য ভূমিকা রাখে।